প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নাই।
আপনি কি জানেন?
বাংলাদেশ কোন ইঞ্জিন বানাতে পারে না।
পেট্রোল, ডিজেল কিংবা জেট কোনটাই না।
আমাদের সাধারণ ইঞ্জিন আসে প্রতিবেশী থেকে, ভারী উন্নত ইঞ্জিন আসে পশ্চিম থেকে। জেট ইঞ্জিন ব্যবহারের ইন্ডাস্ট্রি নেই।
কিভাবে স্বপ্ন দেখবেন স্বাধীন পলিসি নির্মাণের? দেশ যদি ইঞ্জিন ছাড়া না চলতে পারে তাদের ইচ্ছার বিরুদ্ধে চলার সাধ্য আছে?
মূল ক্ষমতা আসলে টাকা না। রাষ্ট্রের মূল ক্ষমতা আসে প্রযুক্তি থেকে।
সেজন্যই দরিদ্র উত্তর কোরিয়া কাউকে পাত্তা দেয় না। দিতে লাগেও না। অপরপক্ষে ধনী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো সবার পিছে তেল দিয়ে বেড়ায়। কারণ তাদের প্রযুক্তি নেই। সেজন্য নিজস্ব স্বাধীনতা বলেও কিছু নেই।
চীন বিভিন্ন দেশের থেকে অস্ত্র কিনে ধোলাইখালের মতন কপি বানাতো।
এই কাজ করতে করতে সে এখন এমন কোনো অস্ত্র নাই যে বানাতে পারে না।
এমনকি তারা অস্ত্র গুলো বিশ্ব বিদ্যালয়ে পাঠিয়ে দিতো যারা এগুলো নিয়ে গবেষণা করতো।
কত সুন্দর সিস্টেম।
নিজের দেশকে নিয়ে এমন স্বপ্ন দেখেন।
mohaimen patwary

Comments
Post a Comment