আমরা যখন ব্যাংকে টাকা রাখি তখন আমরা ১০০ টাকায় ৯ টাকা সুদ পাই।কিন্তু ব্যাংক যখন ঋণ দেয় তখন সে ১০০ টাকায় ১২ টাকা সুদ নেয়। অর্থাৎ, ব্যাংকের মার্জিন ১০০ টাকায় ৩ টাকা। কিন্তু ব্যাংক ঋণ বিফলের হার ১০০ টাকায় ৮ টাকা। তার মানে ব্যাংক প্রতি একশ টাকায় ৫ টাকা লোকসান করে? এর উপর আছে কর্মচারী বেতন, বাড়ি ভাড়া, বিজ্ঞাপন সহ কর লাইসেন্স খরচ। উপরের সবগুলো সংখ্যা সঠিক। ৩ শতাংশ মার্জিন ও৮ শতাংশ ঋণ বিফল। তাহলে কি ব্যাংক দেওয়া একটা লসের ব্যবসা? নিশ্চয়ই হিসেবে কোন একটা ঘাপলা আছে। সেই ঘাপলা টা কি? দেখি কে বলতে পারে?
answer-ফ্রাকশনাল রিজার্ভ।যেখান থেকে 100 টাকায় ব্যাংক 1000 টাকা পর্যন্ত ৠণ দিতে পারে। 100 টাকা কে ব্যাংক 1000 টাকা হিসেব করে loan দেয়
ফ্র্যাকশনাল রিজার্ভ হারাম হলে
ইসলামি ব্যাংকিং হালাল হওয়ার যুক্তিটা কী?
ইমাম আহমাদ বিন হাম্বল রহ. কে কারাবন্দী জিজ্ঞেস করলো, "আপনি তো বলেছেন যারা জালিমকে সাহায্য করে তারাও জুলুমের সহযোগী। এই যে আমরা চাকরির জন্য শাসকের হুকুম মেনে আপনাকে পিটাচ্ছি আমরা কি জালিমের সহযোগী।"
উত্তরে তিনি বললেন, "না, তুমি জালিমের সহযোগী নও। তুমি বরং জালিম। যে তোমার কাপড় ধুয়ে দেয়, ঘর ঝাড়ু দেয় সে হচ্ছে জালিমের সহযোগী।"
প্রতিটা টাকা যে সুদের দলিল এটা একটা ফ্যাক্ট। আমাকে গালি দিয়ে কি লাভ? কোন ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, কিংবা সরকার কিন্তু এই কথার বিরোধিতা করছে না।
আমরা যেই ডিজিটাল মানি দেখি সেটা কেবলমাত্র ডিজিট এবং এর পিছে কোন টাকা নাই।অন্তত ৯০% ক্ষেত্রে কথাটা সত্য।
Don't argue with me. Argue with the system.
আমাদের ঘুম ভাঙতে শত বছর লেগে গেছে। এখনও অনেকে ঘুমিয়ে আছেন। এই পর্যায়ে এসে যখন আমি কথাগুলো বললাম তখন অনেকে আমার বিরুদ্ধে ক্ষেপে গেল। অনেকে আমার এমন ভাবে আমার দিকে তাকিয়ে রইল যেন সব সমস্যা আমি তৈরি করেছি তাই আমাকেই এগুলো সমাধান করে দিতে হবে। এইটা তো জাতীয় সমস্যা। আমি একা একা সমাধান করবো?
আচ্ছা বলেন তো আরব দেশগুলোর কি অস্ত্র নাকি সৈন্যর অভাব আছে? এগুলো কোনটার অভাব নেই। বরং অভাব আছে স্বাধীনতায়, কারণ পেট্রো ডলার চুক্তি তাদের সবার হাতে শিকল পরিয়ে দিয়েছে। সেজন্যই আপনি ১৯৭০ সালের আগের এবং পরের রাজনীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। এবার আরেকটা সত্য কথা বলি? বাংলাদেশের অবস্থাও একই। কারণ, আমারা প্রায় সব বাণিজ্য করি ডলারে।
আমার উপর বিরক্ত না হয়ে বরং আপনাদের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো যারা এই সিস্টেম থেকে লাভবান হচ্ছে এবং আমাদের সবাইকে চুষে খাচ্ছে।
ইসলাম সুন্দর। আমি তাই প্রমাণ করতে চাই সবসময় এবং তাই করবো। আমি চেয়েছি ইসলামের ইনসাফ ও সৌন্দর্যের চিত্র সবার সামনে তুলে ধরতে। আল্লাহ সেই চেষ্টা সফল করুক। আমরা যদি গালি দেই একে অপরকে একজন অমুসলিম কি কোনদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে? ইসলাম তো প্রচার করেছে ইনসাফ, সম্মান ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। সুদ কেবল মুসলিম না সকল ধর্মের মানুষের জন্য খারাপ। আর বর্তমান মুদ্রা ব্যবস্থা একটা জুলুম যা আমাদের সকলের সম্পদ চুষে খাচ্ছে। আসুন আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে সেই সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরি।
কেউ অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে থাকলে তাকে ব্যর্থ ভাববেন না।
হতেই পারে দুনিয়াকে পাবার জন্য আপনি দ্বীনের যেই অংশ গুলো ছেড়ে দিয়েছেন তিনি তা দেন নাই।
মোহাইমিন পাটোয়ারী

Comments
Post a Comment