*কাল রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন। একটা লোক বাইক থামিয়ে, সীটে বসেই হেঁকে উঠলো.. ”ফটাফট দশটা রুটি দাও।"বলেই সিগারেট ধরিয়ে আবার.." জলদি করো, তাড়াতাড়ি। " ভাবলুম কোনো হোমরাচোমরা ব্যাস্ত বাগীশ লোক হবে হয়তো। কিন্তু রুটিওয়ালার কোনো হেলদোল নেই। তিনি পরপর গ্রাহক ছাড়তে লাগলেন। আরও দু-তিনবার রুটি চাওয়ার পরও যখন দোকানী ভদ্রলোক পরপরই দিয়ে যাচ্ছেন, লোকটা এবারে খেঁকিয়ে উঠলো..” কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? তারাতাড়ি রুটি দিতে বলছি যে।" উত্তরে রুটিওয়ালা ভদ্রলোক যা বললেন, তাতে আমার তো মনে হয়না পৃথিবীর কেউ আর রুটির জন্য তাড়াতাড়ি করবে। উনি বললেন.." মস্তানি করবেন না দাদা। চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যিই মস্তান হতেন, তো বাড়িতেই বউকে দিয়েই রুটি বানিয়ে নিতেন।
=======================================================================
আমরা কি করে বুঝবো আমরা মানুষ হিসেবে কেমন? নিজের করা কোনো ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ভুলটাকে শুধরে নেবার চেষ্টা করা নিঃসন্দেহে একজন ভালো মানুষের লক্ষণ। মানুষের মধ্যে নানারকমের চারিত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। যা আমাদের মানুষ হিসেবে সঙ্গায়িত করে।
অতীতে আপনি যে ধরনের ভুল করেছেন, তার পরবর্তীতে repeat হচ্ছে কিনা তার খেয়াল রাখতে হবে অবশ্যই, তবে আমাদের পূর্ববর্তী ভুলগুলো যেন আমাদের বর্তমান জীবনে প্রভাব না ফেলে সেটাও মনে রাখা দরকার। একজন দায়িত্ববান মানুষ হিসেবে আপনার নিজের ভুলগুলোকে স্বীকার করে, শোধন করার মত মন মানসিকতা থাকতে হবে। কিন্তু সর্বদা অতীতকে সঙ্গী করে নিজেকে ক্ষমার অযোগ্য মনে করা চলবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন হচ্ছে আমাদের বর্তমান। বর্তমান সময়ে আমি নিজেকে কীভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ।
পরিবারের মধ্যে অতীতের করা ছোটখাটো ভুল বা দোষ নিয়ে প্রায়ই একে অন্যকে ছোট করতে দেখা যায়। যার ফলে পরিবার জীবন হয়ে পরে অসহনীয়, collected

Comments
Post a Comment