মানুষের নিয়ন্ত্রন এর বাইরে থাকা ভবিষ্যৎ অনিশ্চয়তা পূর্ণ , কিন্তু বর্তমান ব্যবহার করে সুন্দর কিছু স্মৃতি মানুষ চাইলেই তৈরি করতে পারে , যা নিশ্চিত ভাবে ভবিষ্যৎ এর যেকোন পরিস্থিতিতে মানুষিক প্রশান্তি দেয় , তার পরেও কেন জানি অধিকাংশ মানুষ তার অনিশ্চয়তা পূর্ণ সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বর্তমানকে নষ্ট করে ফেলে !!! আমার কাছে জীবনটাই পথ চলা , জীবনে এমন সময় পার করেছি খালি পকেটে বাসা থেকে বের হয়েছি বাচ্চার দুধ কিনার জন্য, আমার বন্ধু , জীবন সঙ্গিও কেও বলি নাই ( অবস্থা খারাপ জানলেও এতটা খারাপ ও টের পায় নাই)। এই সমাজের একজন মধ্যবিত্ত শ্রেণির বাবার কাছে এর চেয়ে কঠিন মুহূর্ত আর কি আছে আমি জানি না, কিন্তু সেইদিনও আমি ভাঙ্গি নাই , কারন পৃথিবীতে আমি আমাকেই সবচাইতে বেশি বিশ্বাস করি। জীবন থেমে থাকে নাই । কিন্তু এর পর অনেক বার অনেক অসহায় বাবাকে পকেট এর শেষ টাকা দিয়ে নিজ হাতে তার বাচ্চার জন্য দুধ কিনে দিয়েছি , ওই অসহায় বাবার জন্য সেই সময় আমি দয়া দেখাই নাই , আমি আমি আমার নিজের উপর দয়া করেছি ,এক জীবনে আমি আমাকে অনেকবার সাহায্য করে আত্মতৃপ্তি নিয়েছি , এখনও এই সমাজের অংকের হিসাবে আমি সার্থক মানুষ হতে পারি নাই , অভাব এখনও আসে কিন্তু আমি জীবনের পথ চলার রাস্তায় একটা জিনিস শিখে গেছি, অভাব আমার জন্য একটা আপেক্ষিক শব্দ , যে লোকটা ৫ হাজার টাকায় সংসার চালায় তার যেমন অভাব আছে ৫ কোটি আয়ের লকেরও অভাব আছে কিন্তু দুই জন মানুষের ক্ষেত্রেই জীবন উপভোগ করতে জানলে সুখের পরিমান সমান । অনেকেই বলে অর্থ দিয়ে সুখ কিনা যায় না , কিন্তু সুখের জন্য অর্থ লাগে , আমার জীবনের ফিলসফি আলাদা , অভাবের মত সুখও আপেক্ষিক আমার কাছে , সুখ নির্ভর করে মানসিকতার উপর , আপনি যদি শারীরিক ভাবে সুস্থ থাকেন , আপনার নিজের যোগ্যতা নিয়ে আপনার ১০০% কনফিডেন্স এবং সৎ থাকেন তাহলে জিবনের পথ চলায় সুখ আপনার কাছে আপেক্ষিকতার বিষয়, আপনি উপভোগ করলে আপনি সুখী না করলে না। এই জ্ঞান কপচালাম কারন একজন কাছের বন্ধু বলল দোস্ত তুই তো সুখী মানুষ , আমিও হেসে উত্তরে সম্মতি দিয়েছি, কিন্ত আমার কাছে সুখের সংজ্ঞা কি তা ও জানে না । ৪০ বছরের পর মানুষের ভিতর নাকি পরিপক্কতা আসে , আমার মস্তিষ্কের বয়স ৪১ অতিক্রম করলেও মনের বয়স ২০ এর কোঠা এখনও পার করে নাই , এইটাই আমার আত্ম বিশ্বাস এর যায়গা , সুস্থ থাকলে আমি প্রতিদিন নতুন করে জীবন শুরু করতে পারব বলে আমি বিশ্বাস করি । তাই ইবাদতে খোদাকে বলি " আমার এই জীবনে পাওয়া ,না পাওয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্ , আলহামদুলিল্লাহ্ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য ......" বর্তমান সময়ে সুখ বিষয়টা সমুদ্রের বালুকে মুঠে বন্দি করার চেষ্টার মত , এইটা না করে সমুদ্রটা উপভোগ করাই আমার কাছে বুদ্ধিমানের কাজ । স্থপতি নিলয় (৪১ তম জন্মবার্ষিকীতে জীবন নিয়ে আত্ম উপলব্ধি)
কয়েকদিন ধরে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু উত্তর পাচ্ছিনা!
প্রশ্নটা হল বেশিরভাগ সন্তান উচ্ছন্নে যায় কি বাবা-মার অর্থনৈতিক প্রাচুর্যের কারণে নাকি বা আমার দারিদ্র্যের কারণে.
আপনার কি মনে হয়?
আমার ধারণা রিসার্চ করলে সংখ্যাটা বেশ কাছাকাছি হবে.
আশ্চর্যের বিষয় এটা না যে আমরা সবাই দারিদ্রতা থেকে বের হতে চাই; আশ্চর্যের বিষয় হল আমরা যে কোন মূল্যে প্রাচুর্য চাই এবং প্রাচুর্যকে আমরা আমাদের জীবনে চূড়ান্ত আশীর্বাদ মনে করি;মনে করি যে প্রাচুর্য আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং আমার সন্তানের সমস্ত প্রয়োজন আমি পূরণ করে ফেললাম প্রাচুর্য দিয়ে!
আমরা বেমালুম ভুলে যায় যে প্রাচুর্যের কারণেই হয়তো আমার সন্তান বিপথে যাবে কারণ সে ভালো কিছু করার কোন রকম উৎসাহ পাবে না.
Unearned Success can kill your spirit to strive for excellence. Lack of excellence will kill your competence and integrity. by yahya amin

Comments
Post a Comment