যদি পারেন টাকা ছাড়া এই পৃথিবীর একজন মানুষকে আপনি খুশি করে দেখান। হোক মা,বাবা,স্ত্রী,সন্তান, বন্ধু,আত্বীয়-স্বজন, চ্যলেঞ্জ করলাম। পৃথিবীর সমস্ত মানুষ এই একটা জায়গা এসে ধরা আর তা হলো টাকা। শুধুই টাকা। ছেলে বড় হয়ে গেছে এখনো বেকার(অর্থাৎ টাকা কামাই করে দিতে পারে না) ,দেখেন ভালোবাসা কোথায় যায়। স্বামীর আয় রোজগার কম সংসারে অভাব ছাড়েই না। দেখেন ভালোবাসা কোথায় যায়। আপনার পকেটে টাকা নেই মানে,,,আপনার কোনো বন্ধু আপনাকে চিনবে না। আত্মীয়রা তো দেখলেই পালাবে। যদি আপনি তাদের থেকে কোনো টাকা চেয়ে বসেন(ধার-কর্জ) ,,,কারন আপনার তো টাকা নেই।এলাকার কোনো লোক আপনাকে মুল্যায়ন করবে না। সম্মান করবে না ছোট বাচ্চারাও। যে সবচেয়ে আপন,,,আপনার মা। সেও অনেক সময় আপনাকে ভুল বোঝে,,,, দূরে সরে যায়। একটা কথা মনে রাখবেন,,,, পৃথিবীর কোনো মানুষ (সম্পর্কে সে আপনার যাই হোক না কেন) ১৬ আনা আপন হয় না। সবাই ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য আপনাকে কিছুক্ষনের জন্য ভালোবাসা প্রদর্শনী করে থাকে। কাউকেই আপনি জীবন দিয়েও খুশি করতে পারবেন না। চ্যলেঞ্জ করলাম কাউকেই পারবেন না। পকেটে টাকা থাকলে হয়ত সামান্য কিছুটা পারা যেতে পারে। আর যিনি আপনাকে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করার যে ব্যর্থ সংগ্রাম আপনি করে যাচ্ছেন তাতে বিন্দু মাত্রও লাভ নেই। সবাই আপনাকে ভুলে যাবে একমাত্র আল্লাহ ছাড়া।কিয়ামতের ভয়াবহ দিনে এক আল্লাহ আর রাসূল সঃ ছাড়া আপনার জন্যও কেউ থাকবে না, আপনিও কারো জন্য থাকবেন না। আল্লাহ ছাড়া আর কোনো আশা ভরসা থাকবে না। তাই আল্লাহর জন্য একটু সময় বের করুন ভাই। আল্লাহকে সময় দিন। কৃতজ্ঞ হোন। আল্লাহকে ভালোবাসলে, আপনার এ ভালোবাসা কখনো ব্যর্থ হবে না। দুনিয়ায় আপনি চাকরি করেন,ব্যবসা বানিজ্য, দিনমজুরি, সারাদিন হাড়ভাংগা পরিশ্রম করেন, যাননাহন চালান সবই এই দুনিয়ার কিছু মানুষের মুখে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টায়। কেউই আপনার আপন হয় না। তাই আসুন আমরা আল্লাহকে আপন করে নেই। আল্লাহকে সময় দেই। এই সবকিছু ছেড়ে একদিন ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। মাত্র একটা মিনিট জীবন নিয়ে ভেবে দেখুন।সবকিছুই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।collected

Comments
Post a Comment