Skip to main content

উন্নয়নের রড

 


" গত সোমবার একটা ১০-১২ বছর বয়সী পথশিশু মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটছিলো। এই সময় ফ্লাইওভার থেকে একটা উন্নয়নের রড পড়ে যায়। রডটা শিশুর মাথার খুলি ভেদ করে ঢুকে গলা দিয়ে বের হয়ে গেছে! এমন ভয়ংকরভাবে কারো মৃত্যু হতে পারে তা কল্পনাও করা যায় না। এমন একটা ঘটনা ঘটে গেলো, অথচ কারো মাথাব্যথা নেই! গরিবের পোলা মরছে- কার কী যায় আসে?এখন গরিবের মৃত্যু কাউকে স্পর্শ করে না, কেউ এটা নিয়ে কথা বলে না। সাংবাদিকরাও এসব নিয়ে লেখে না, কারণ এসব নিউজ কেউ খায় না!" অংশটুকু জনৈক Nazim Ud Daula ফেসবুক পোস্ট থেকে নেয়া ।

কথাটা সত্য, এই ঘটনাটা আমার , আপনার বা সমাজের উঁচু স্তরের কারো সন্তানের সাথে হত , তাহলে কি আমাদের এই সভ্য সমাজে একি রিয়াক্সন হত !!! বাচ্চাটাকে আমি দেখি নাই , কিন্তু আমারও এই বয়সের একটা সন্তান আছে , পোস্টটা পড়ার পর থেকে বুকটা কেমন মোচড় দিচ্ছে ... আমরা আসলেই কি মানুষ !?? আমরা কি সভ্য একটা জাতি !! নাকি আমরা দিন দিন এতটাই উন্নত জাতিতে রূপান্তরিত হচ্ছি , যে আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে তা অনুধাবন করতে পারছি না । হয়তো যেদিন উন্নয়নের সামগ্রি আমদের খুলি ভেদ করে মস্তিস্ককে স্পর্শ করবে অথবা ভারী একটা গার্ডার পথ চলার সময় উপরে এসে পড়বে, সেই দিনই উন্নত জাতি হবার স্বাদ সত্যিকার অর্থে অনুধাবন করতে পারবো । ( যে কোন নির্মাণ প্রকল্পের অন্যতম একটা প্রধান কাজ নিরাপত্তা নিশ্চিত করা , এই জন্য সব নির্মাণ সাইটে বড় বড় করে লিখা থাকে " Safety First" সব পদক্ষেপ নিশ্চিত করার পরেও কিছু হলে তাকে দুর্ঘটনা বলে , কিন্তু যখন একি ঘটনা খামখেয়ালীর জন্য বারংবার ঘটে , তখন তাকে আর দুর্ঘটনা বলে না , বলে পরিকল্পিত হত্যাকান্ড )

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...