ভাবনায় পরিবর্তন আনুন😃🚨 আপনি এমন কোনো Philosophy বিশ্বাস করবেন না যা থেকে আপনি কোনো সাহায্য পাবেন না। যেমন অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে, কাছের কেউ অনেক অসুস্থ বা তার হাতে আর বেশি সময় নেই। আপানার উচিত তার কাছে যাওয়া এবং তার সাহায্য করা। আপনি করতেও চাচ্ছেন কিন্তু যখন আপনি সেটা করতে যাচ্ছেন বা কাছে যাচ্ছেন তখন আপনার হয়তো আগের কোনো খারাপ স্মৃতি মনে আসছে যখন সেই ব্যাক্তিটি আপনার সাথে খারাপ আচরন করেছিলো। এক কথায় বলতে গেলে তার সাথে সম্পর্কিত আপনার কোনো childhood trauma এর কথা আপনার মনে চলে আসে এবং আপনি তার সাহায্য করা থেকে দূরে সরে যাচ্ছেন। এতে করে আপনার নিজের ও শান্তি আসছে না, আপনি মানসিক শান্তি পাচ্ছেন না বরং আপনি চিন্তা করছেন সেই Childhood Trauma-র বিষয়টি। দেখুন এটি কিন্তু আপনাকে সাহায্য করবে না। আপনি এমন একটি জিনিস ভাবছেন যা আপনার বর্তমান পরিস্থিতিতে ভাবার কোনো প্রয়োজন নেই। দিনশেষে আপনি নিজেকেই খারাপ ভাবতে থাকবেন।😔 এক্ষেত্রে আপনি আপনার চিন্তা, আপনার philosophy কে বদলে ফেলুন। আপনি এরকম ভাবুন আপনার কাছের মানুষটি আপনার সাথে যা করেছে তা ছিলো আপনার Past। কিন্তু আপনি যদি এখন তার জন্য কিছু করেন তাহলে আপনার কাছে আপনি নিজে একজন দায়িত্ববান মানুষ হিসেবে পরিচিত হবেন এবং আপানার কাছে মনে হবে আপনি একজন ভালো মানুষ। এই চিন্তা বা ভাবনা আপনাকে মানসিক ভাবে প্রশান্তি দিবে, আপনাকে স্বস্তি দিবে। হ্যাঁ, হয়তোবা আপনার কষ্ট হবে কিন্তু আপনি যে মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটি থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ আপনার চিন্তা, আপনার Philosophy টা সঠিক।😄 👉 আপনি এই Philosophy টা বিশ্বাস করবেন কারণ এটি আপনাকে জীবনে আনন্দ এবং শান্তি দিবে। এরকম যেনো না ভাবি আমরা যে না আমরা যেটা ভাবছি সেটাই শুধু ঠিক অন্য সব ভুল। আমাদের philosophy বদলাতে হবে, মাঝে মধ্যে যখন দেখবো আমরা কোনো কিছুতে শান্তি পাচ্ছিনা, তখন আমরা কোনো একটা জিনিসে যেনো আটকে না যাই।

Comments
Post a Comment