কখন বুঝবেন শিশু মারাত্নক রোগে আক্রান্ত!👉 শিশুর বয়স যদি ০ দিন থেকে ২ মাস পর্যন্ত হয় : - শিশু ভালোভাবে খাচ্ছে না - খিঁচুনি - শ্বাস-প্রশ্বাসের হার দ্রুত (মিনিটে ৬০ বাত বা তার বেশি) - মারাত্নকভাবে বুকের খাঁচা দেবে যাওয়া - গোঙানো - জ্বর অথবা শরীরের তাপমাত্রা কমে যাওয়া - শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া বা শুধুমাত্র উদ্দীপ্ত করা হলে নড়াচড়া করা। 👉 শিশুর বয়স যদি ২ মাস থেকে ৫ বছর হয় : ১. এখন খিঁচুনি হচ্ছে অথবা এই অসুস্থতার সময়ে খিঁচুনি হয়েছে। ২. শিশু নেতিয়ে পড়লে অথবা অজ্ঞান হয়ে গেলে ৩. শিশু যদি কিছু পান করে খেতে বা দুধ টেনে খেতে অসমর্থ হয় ৪. যা খায় তার সবই যদি শিশু বমি করে দেয়। 👉 এ বয়সী শিশুদের রোগের সাধারণত ৪টি প্রধান লক্ষণ থাকে : ১. কাশি বা শ্বাসকষ্ট ২. ডায়রিয়া ৩. জ্বর ৪. কানে সমস্যা। 👉 শিশুর কিছু সাইন বা চিহ্ন আছে যেগুলো দেখলে সাথে সাথে শিশুকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয়। ১. গলার মধ্যে ঘড়ঘড় শব্দ ২. মারাত্নক শ্বাসকষ্ট ৩. শরীর নীল হয়ে যাওয়া ৪. গোঙানি ৫. নাড়ির গতি বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি ৬. কোমা ৭. খিঁচুনি ৮. মারাত্নক পানিশূন্যতা।
DR. SABRINA FARAH MOUREE

Comments
Post a Comment