আমাদের আশেপাশে অনেকের মাঝেই কথাগুলো লক্ষ্য করা যায় - "অমুকে তো আমাকে অপমান করল, আমি কার জন্য বেঁচে থাকবো?" "আমি যাকে ভালোবাসি, সে তো আমাকে ভালোবাসে না, বেঁচে থেকে লাভ কি!?" 'বাবা-মা আমাকে বোঝেনা, আমার জীবনের মূল্য কি?" আচ্ছা এই প্রশ্নগুলো যাদের মনে আসে, আপনারা কখনো নিজেকে পাল্টা প্রশ্ন করে দেখেছেন কি - ❓আপনার জীবনের মূল্য আপনি যাদেরকে দিয়ে পরিমাপ করেন, তাদের জীবনে আপনার জায়গাটি কোথায়? ❓তাদের জন্য যতটুকু করেছেন, নিজের জন্য কখনও এতোটুকু করেছেন কি? ❓আপনার পৃথিবীতে আসার আসল উদ্দেশ্য কি ছিল? আদৌ তাদেরকে খুশি করা কি? আসলে আমাদের জীবনে হতাশা, বিষন্নতা, অনেকগুলো খারাপ লাগার সৃষ্টি শুধু এই কারণে যে, আমরা অন্যের জন্য বেঁচে থাকতে চাই, অথবা অন্যকে খুশি করার জন্য বেঁচে থাকতে চাই। অথচ আমাদের জীবনকে বদলে যেত যদি প্রতিদিন আমরা - 🌼 আয়নার সামনে প্রতিদিন নিজেকে বলতাম, তুমি কি চমৎকার! 🌼 নিজের ভুলগুলো শোধরানোর জন্য চেষ্টা করতাম নিজের জন্য। 🌼প্রতিদিন নিজেকে আধাঘন্টা হলেও সময় দিতাম। 🌼 নিজের যত্ন নিতাম 🌼 নিজের প্রিয় কাজগুলো করার জন্য এগিয়ে যেতাম আমরা যতক্ষণ অবধি বেঁচে আছি, ততক্ষণ অবধি কিছু করার সময় শেষ হয়ে যায় না। আসুন নিজের জন্য বাঁচি! নিজে হয়ে দাঁড়াই আরো দশ জনের বেঁঁচে থাকার কারণ!

Comments
Post a Comment