জীবনটা যে স্বামী ছাড়াও অবিস্মরণীয় হতে পারে তার উদাহরণ— মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে সন্তান ছাড়াও সফল হতে পারে তার উদাহরণ— আইশা রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে জালিম স্বামীর সাথে বসবাস করেও সমুজ্জ্বল হতে পারে তার উদাহরণ— আসিয়া রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে পড়ন্ত বয়সেও অন্যদিকে মোড় নিতে পারে তার উদাহরণ— খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে শুধু সংসারী হয়ে সবচেয়ে উঁচু মর্যাদার নারী-জীবন হতে পারে তার উদাহরণ— ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। দুঃখ তো তোমার থাকবেই নারী। সে সংসার থাকলেও থাকবে, না থাকার কারণেও থাকবে। দুঃখগুলোকে পোষ মানিয়ে জীবনটা যদি উৎসর্গ করো শুধু রবের নামে, তাহলে দেখো এই বেঁচে থাকার অনুভূতি কী অসাধারণ— পরকালের আশ্বাস এনে দিবে একেকটা অপ্রাপ্তিতেও কী দারুণ স্বাদ!💕
©️~ Majida Rifa
♦জীবনে যে ৮টি আফসোস রাখবেন না♦☺️
১। নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন,আপনি যেমন-ই দেখতে হন না কেনো; আপনাকে এভাবেই আল্লাহর কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ! ২। অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। ৩। প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন,আল্লাহ্ - ই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়। ৪। নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। ৫। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয়, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। ৬। মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারন মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। ৭। ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না। কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন। ৮। নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি হালাল কাজ-ই মন থেকে করুন।❣️☺️ নিয়মিত সুন্দর সুন্দর লিখা পেতে চ্যা'নেলটি সা'বস্ক্রা'ইব করে রাখুন❣️❣️
Comments
Post a Comment