Skip to main content

গাধার সাথে তর্ক

 


শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। " বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। " কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল। রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?" সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।" গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।" সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।" গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।" বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।" সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।" বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?" সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা❣️

********************************************

---- BTS কি ?

- ভয় পাবেন না, এখন ধর্ম টানবো না। ধর্মের বিষয় পরে বলছি। - আজ থেকে প্রায় কয়েক মাস আগে থেকেই আমি লক্ষ করি বাংলাদেশের কিছু ছেলে মেয়ে দিন দিন BTS ব্রেন্ডের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেখানে অধিকাংশ মেয়ে। কৌতুহলবশত আমিও Fack I'd খুলে এদের সম্পর্কে জানার চেষ্টা করি।ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম, BTS এর জন্য Bf-Gf দের Breakup হচ্ছে, BTS সম্পর্কে কিছু বললে মেয়েরা রেগে আগুন। এতে কৌতুহল আরো বাড়তে লাগলো। আসলে আকৃষ্টের কারণ কি এদের সুন্দর চেহারা ?নাকি অন্য কিছু ? - BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী-ভঙ্গি এবং এদের ড্রেস-আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে যা একধরনের ব্রেইন-ওয়াশ করা হচ্ছে। কিছু দিন আগে দেখি প্রিয় তিনজন হুজুর এর ভিতরে একজন হুজুর Abrarul Haque Asif সাহেব BTS এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়। পরে সম্ভবত একটা ভুলের কারনে, তিনি Vedio টি ডিলেট করতে বাধ্য হন। - PUBG, FREE FIRE, TIKTOK নিয়ে মিডিয়া কথা বললেও, BTS ব্রেন্ড নিয়ে চুপ। কারন BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা Virus এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে। ----- চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করিঃ- - BTS কেনো হারাম ?🚫 - একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার। - ঐসব পুরুষদের... রাসুল (সঃ) অভিশপ্ত করেছেন যারা পুরুষ হয়েও নারীর বেশভূষা ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন। [ আবু দাউদ - ৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ] - যেসব চিহ্ন BTS সদস্যদের মধ্যে পাওয়া যায় - নাক, কান ফোরানো, মেয়েদের মত সাজ-সজ্জা ইত্যাদি। রাসুল (সঃ) বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে [ বুখারী - ৩৬৮৮ ] - এখন আপনিই বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাড়াতে ?😐 - BTS এর ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম... আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন।😥😥😥❓❓আমিন

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...