একবার এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না, জাহাজের মালিক অনেক ইন্জিনিয়ার কে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারে নাই।তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন। তিনি খুব সাবধানে ইন্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে। কিছু দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলো। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেল। ৭ দিন পর ইন্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ১০,০০০ ডলার ! জাহাজের মালিক বললো আপনি তো এখানে তেমন কিছুই করেননাই এতো বিল অসলো কেমনে...? তারপর ইন্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে ওইটা জন্য ৯৯৯৮ ডলার। সারমর্ম: আমরা অনেক সময় অনেক বড় ধরনের যান্ত্রিক প্রবলেমের জন্য সামান্য কাজকে মূল্যায়ন দেইনা। এই সামান্য কাজটার অভিজ্ঞতা অনেক সেটা কেউ বোঝেনা। #collected
******************************************************************
আমেরিকার প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. ডালিয়া মুজাহিদ । ইসলামী হিজাব ও শালীন পোশাক পরিধান করার কারণে সাংবাদিকগণ তাকে গভীর বিস্ময়ে জিজ্ঞাসা করেছিলো, আপনার বেশ-ভূষা ও পোশাক-পরিচ্ছদের মধ্যে আপনার উচ্চ শিক্ষা ও জ্ঞানের গভীরতা প্রকাশ পাচ্ছেনা। তাদের ধারণা ছিলো, হিজাব অনগ্রসরতা, মূর্খতা ও সেকেলে ধ্যান-ধারণার প্রতীক। উত্তরে তিনি বললেন, আদিম যুগে মানুষ ছিল প্রায় নগ্ন। শিক্ষা ও জ্ঞান চর্চার উন্নতির সাথে সাথে পোশাক পরিধান করে সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করতে থাকে। আমি যে পোশাক পরিধান করেছি, তা শিক্ষা ও চিন্তাশীলতায় উন্নতি ও সভ্যতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। নগ্নতা ও উলঙ্গপ্নাই যদি উন্নত শিক্ষা ও সভ্যতার চিহ্ন হতো, তাহলে বনের পশুরাই হতো পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও সুশিক্ষিত।

Comments
Post a Comment