চারটি এমন কারণ রয়েছে যার কারণে আপনি সবসময়ই দুঃখে থাকেন, ডিপ্রেশনে থাকেন এবং হীনমন্যতায় ভোগেন। #প্রথম_কারণঃ আপনি তাদেরকে সবচেয়ে বেশী গুরুত্ব দেন যারা আপনাকে সবসময় ইগনোর করে। #দ্বিতীয়_কারণঃ আপনি তাদেরেক নিজের মনে করেন যাদের জীবনে আপনার থাকা কিংবা না থাকায় তাদের কোন কিছুই যায় আসে না৷ #তৃতীয়_কারণঃ আপনি তাদেরকে বেশী কেয়ার করেন, যারা আপনাকে কেয়ার করাতো দূরের কথা আপনাকে কখনো আপনেই ভাবে না, পাত্তাই দেয় না৷ #চতুর্থ_কারণঃ আপনি তাদের জন্য সবচেয়ে বেশী সময় ব্যয় করেন যে আপনাকে সবসময় ব্যস্ত দেখানোর নাটক করে৷ আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার সময় এই সবগুলো জিনিস আল্লাহর দেয়া আমানত। সেটাকে যেখানে সেখানে ব্যয় করে খেয়ানত করবেন না৷ যেখানে এইগুলোর মূল্য আছে সেখানেই তা ব্যবহার করুন৷ অপাত্রে উপদেশ আর কৃতঘ্নকে সময় দেয়া দিন শেষে উভয়টাই আপনার জন্য ক্ষতিকর৷ মানুষকে তার স্তর অনুযায়ী প্রাপ্য সম্মান দিন কিন্তু নিজেকে কখনো কারো কাছে সস্তা বানাবেন না৷ দেখবেন কোন দুশ্চিন্তা, হতাশা কিংবা হীনমন্যতা আপনাকে স্পর্শ করবে না৷❣️
***********************************************************************************
কানাডায় এক বরফ শীতল রাতে, একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন,
"বাইরে এত ঠাণ্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠাণ্ডা লাগে না?
বৃদ্ধ লোকটি উত্তর দিল, "আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিয়েছিলেন, "আমার জন্য অপেক্ষা করুন।
এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে
আসবো।"
দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলে গেলেন।
সকালে তার মনে হলো, সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান।
আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন।
চিরকুটে লিখা ছিলো -
"যখন আমার কোন উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম।
কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠাণ্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি"।
"কাউকে প্রতিশ্রুতি দেয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন!!😟
Comments
Post a Comment