ধরুন আপনার কাছে ১০০ টাকা আছে। হাতে কিছু সময়ও আছে। একদিন বিকেলে এই টাকা দিয়ে ২০ টা সিঙ্গাড়া কিনে এলাকার এক ছোট ছেলেকে বললেন, শোনো, আজকে আসরের নামাজের পর ছোট্র ছোট্র বাচ্চাকাচ্চা সবাই মসজিদে এসো! একটা করে সিংগাড়া খাওয়ার দাও'য়াত, হুঁ!. দেখবেন, হৈ হৈ করে একঝাঁক পোলাপাইন মসজিদে এসে রেডি। এইসব পিচ্চিরা কিচিরমিচির করছে মসজিদের বারান্দায় আপনাকে ঘিরে। এখন আপনার প্রজেক্ট শুরু করবেন। সেটা কি? 🕳️এই বাচ্চারা, কে কে অজু করতে পারো? - আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে! সেও পারে!!) 🕳️কে কে নামাজ পড়তে পারো? - আমি, আমি, আমি, আমি.... (অনেকে এম্নেই হাত তুলবে) 🗨️বাব্বাহ! মাশায়াল্লাহ! সবাই পারো তো। খুউব ভাল। আচ্ছা সোনাপাখিরা চলোতো একটু দেখি, কেমন করে তোমরা অজু করো? সবাই একটা করে সিট নিয়ে ওজু খানায় বসে পরো!! তাড়াতাড়ি সিংগাড়া কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে... জলদি... আমরা ওজু করা শিখে নেই...কেমন! এই যে এইভাবে এইভাবে। বিসমিল্লাহ বলো... হ্যাঁ মুখ ধুয়েছো... তারপরে হাত..উঁহু কনুই সহ... এইভাবে....এইভাবে...সুন্দর...মনে থাকবে এভাবে ওজু করতে হয়! আমাদের ওজু শিখা শে...ষ!! . চলো এবার সিংগাড়া খাই সবাই! সিংগাড়া তাদের লোভ নয়, সময় দেয়ার গিফট! সাথে এক টাকার চকলেট! মুখগুলি চকচকে খুশিতে!মোটামুটি ১৫/২০ মিনিটের প্রজেক্টের মাধ্যমে ১৩-১৪ বা কিছু কম বেশী বাচ্চাদের উপর একটা স্থায়ী ইনভেস্টমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ! . যার লাভ আপনি দুনিয়ায় পাবেন তো পাবেনই( উমুক ভাইয়া/আংকেল আমাকে ওজু শিখিয়েছে); মরার পর আপনার নামাজ রোজার সওয়াব যখন বন্ধ- তখন কবরে থেকে দেখবেন যে, 'প্রতিদিন ৫ বার করে সওয়াব আপনার আমল বক্সে ঢুকছে।' সুবহানাল্লাহ! আপনি ওযু শুদ্ধ করেছিলেন তাদের! . এটিই হচ্ছে সাদাকায়ে জা'রিয়াহ!🧡চমৎকার না? তাই, সুযোগ পেলেই একবার হলেও এরকম প্রজেক্ট চালাতে পারেন, ইনশাআল্লাহ। ওয়ামা তাউফীকি ইল্লা বিল্লাহ। ---------------------------------------
COLLECTED

Comments
Post a Comment