যে বিশ্বাসগুলো আমাদের ভাল রাখে..
১. আপনার অনুভূতির নিয়ন্ত্রক সব সময় আপনি নিজে। তাই নিজের রাগ, কষ্ট, আনন্দের দায়ভার এবং অধিকার কখনোই অন্য কাউকে দিবেন না। ২. সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু কিছু জিনিস পারবেন। যদি যা আপনার নিয়ন্ত্রনে নেই, তার পিছে ছুটতে থাকেন, তবে আপনার নিয়ন্ত্রণাধীন জিনিসগুলোও হারাবেন। ৩. অন্যেরা আপনাকে সাহায্য করতে পারবেন, পরামর্শ দিতে পারবে, ধাক্কা দিতে পারবে, কিন্তু জীবনে আল্টিমেটলি আপনার নিজের কাজ আপনাকেই করা লাগবে। ৪. প্রতিটি মানুষের জীবনে চলার রাস্তা ভিন্ন। তাই পাশের রাস্তা মানুষটির সাথে নিজেকে তুলনা করা বোকামি। ৫. আত্মসম্মানবোধ খুব জরুরী। কারণ, আপনি নিজে নিজেকে সম্মান করতেন না জানলে, বাইরের মানুষ কোনদিন আপনাকে সম্মান করবে না। ৬. সব সময় পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়; চুপ থাকা মানেই দুর্বলতা নয় ; ছেড়ে দেয়া মানেই ব্যর্থতা নয়। ৭. খেয়াল রাখতে হবে, আমকে দিয়ে কারো উপকার না হলেও, ক্ষতি যাতে না হয়। ৮. প্রকৃতির একটা অদ্ভুত প্রতিরোধ ক্ষমতা আছে।তাই মন খারাপ হলে প্রকৃতির কাছাকাছি জান। ৯. একাকীত্ববোধ খুবই ভয়ংকর; পৃথিবীতে অধিকাংশ মানুষই সারাজীবন একা থাকলে ভাল থাকে না। ১০. নিজের জীবন এবং সুখের দায়িত্বভার কোনদিন কখনোই অন্য কাউকে দিবেন না। এই ২টি জিনিস মহামূল্যবান। source-lifespringlimited/youtube

Comments
Post a Comment