১. জোরে শ্বাস নিন, ছাড়ুন। ২. "টাইম- আউট" প্র্যাক্টিস করুন। অর্থাৎ, যা আপনার দুশ্চিন্তার কারণ, তার থেকে নির্দিষ্ট সময়ের জন্য দূরত্ব রাখুন। ৩. নিজের চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। আপনি ঠিক ভাবছেন তো? ৪. অনুভূতির উপর ফোকাস করুন। আপনার হার্টবিট কি বাড়ছে? মাথা দপদপ করছে? অতিরিক্ত নার্ভাস লাগছে? ৫. আপনার অনুভূতিগুলো কে নিয়ন্ত্রণ করছে ভেবে দেখুন। অন্যকে বেশি গুরুত্ব দেয়া হয়ে যাচ্ছে না তো? ৬. আশেপাশের ৩টি জিনিস দেখুন, ৩টি স্বাদ গ্রহণ করুন, ৩টি জিনিস হাত দিয়ে ছুঁয়ে অনুভব করুন। ৭. নিজের যত্ন নিন। ৮. জীবনে কৃতজ্ঞ থাকার মত ৫টি বিষয় মনে করুন। ৯. ব্যায়াম করুন। ১০. ওজন, খাবার, ঘুম - নিজের নিয়ন্ত্রণে রাখুন।
source-lifespringlimited/youtube

Comments
Post a Comment