১. ইতিবাচক বন্ধু-বান্ধবের সাথে চলার করার চেষ্টা করুন। গবেষণা বলে, অধিকাংশ মানুষই তার রুমমেট বা অন্তরঙ্গ বন্ধুর নেতিবাচক চিন্তা দ্বারা প্রভাবিত হয়। ২. যদি নিজেকে নিয়ে হীনমন্যতা থাকে, নিজের ব্যাপারে খারাপ চিন্তাগুলো একটি কাগজে লিখে, কাগজটা দুমড়ে ছুড়ে ফেলুন, দেখবেন আত্মবিশ্বাস বাড়বে। ৩. যে পরিস্থিতি পুরোটাই নেতিবাচক মনে করছেন, সেখানকার ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। দেখবেন বেশ অনেকগুলো পেয়ে যাবেন! ৪. যা চিন্তা করছেন, সেটাকে পুনরায় প্রশ্ন বা চ্যালেঞ্জ করুন - "আমি কি ঠিক চিন্তা করছি?" ৫. তুলনা করা বন্ধ করুন। ৬. আপনার নেতিবাচক দিকগুলোর সমাধান নিয়ে কারো সাথে আলোচনা করুন এবং নিজের ভুলগুলো মানতে শিখুন। ৭. অন্য যে কোন মানুষের জীবনে ইতিবাচক দিক আনার চেষ্টা করুন, অর্থাৎ নির্লোভ সাহায্য করুন। ৮. নিয়মিত মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলন করুন। ৯. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, ইতিবাচক চিন্তা বা কাজ দিয়ে দিন শুরু করুন। ১০. সমাধানে মনোযোগ দিন, সমস্যায় না। ১১. ঘটে যাওয়া অতীত নিয়ে আফসোস করবেন না, কারন অতীত অপরিবর্তিত!
source-lifespringlimited/youtube

Comments
Post a Comment