Skip to main content

জীবন সুদে জর্জরিত

 একজন গ্রাহকের জীবন সুদে জর্জরিত।

বেতন অনেক বেশি। অনেক মানে অনেক। কিন্তু এত রকম ঋণে পিষ্ট যে সুদ ছাড়া কোন টাকা থাকে না। প্রায় পাঁচ জায়গায় নিয়মিত সুদ দিয়ে যান লাখ লাখ টাকা। সংসার চলে আয় ব্যয়ের সমান সমানে। আমার কাছে জিজ্ঞেস করলেন "কোথায় বিনিয়োগ করতে পারি?" আমি একটা কথাই বলতে থাকলাম - যত টাকা আয় করেন সবটা দিয়ে আগে সুদ মুক্ত হন। তারপরে আসেন। তিনি তারপরও বিভিন্ন ভাবে জানতে চাইলেন। আমি বললাম ভাই মনে করেন আপনি নেতানিয়াহু কে টাকা দিচ্ছেন কেবল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দিবেন? তিনি বললেন না। কুরআন মোতাবেক আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সুদ। আপনি তো সেই নিকৃষ্ট কাজই করছেন। আমি তো বলছি না সব পাপ ছেড়ে দেন। আপনি সুফি হন। কিন্তু তাই বলে কি ইজরাইলের সেনাবাহিনীর হাতে অস্ত্র তুলে দিবেন? ভদ্র লোক চিন্তায় পড়ে গেলেন। আমি বললাম আপনার যদি মনে হয় আপনি অসন্তুষ্ট আমাকে পে করার প্রয়োজন নেই। মানি ব্যাক গ্যারান্টি আছে সকল কাউন্সেলিং এ। তিনি কিছুক্ষন চিন্তা করলেন। আসলে সুদের থেকে মুক্তি পেতেই আমার কাছে এসেছেন। আমি যথা রীতি পথ দেখালাম। কঠিন পথ। উনি চিন্তায় পড়ে গেলেন। তারপরে বলেলন ইনশাআল্লাহ হব সুদ মুক্ত। কিন্তু তারপরে টাকা কি করবো। হাতে তো টাকা আসবে তখন তো ইনভেস্ট করতে হবে। কোথায় করবো? আমি বললাম সুদমুক্ত হন। এর আগে কোন কথা নেই। আমি আছি ইনশাআল্লাহ। তখন সব রকম সাহায্য করতে পারি। তিনি বললেন বলবেন না তাহলে? আমি বললাম আপনার শরীরে মনে করেন আগুন ধরে গেল। এখন কি করা উচিত? নিশ্চই আগুন নেভানো। এখন যদি প্রশ্ন করেন আগুন নেভাতে পারলে কোন বাগানে বসে বিশ্রাম করা উচিত সেটা কি ভাবার সময় হলো? আগে আগুন নিভুক। এদিকে পূর্ণ মনযোগ দিন। ইনশাআল্লাহ আমরা ভালো জায়গায় যাবার শ্রেষ্ঠ চেষ্টা করবো। আমি আছি। চিন্তা করবেন না। মোহাইমিন পাটোয়ারী

Comments