Skip to main content

মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

 মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা thaad সিস্টেমের রাডার উড়িয়ে দিয়েছে ইরানি বিপ্লবী বাহিনী।

একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার কন্ট্রোল রুম এবং লঞ্চ প্যাড+মিসাইল থাকে। এই তিনটির একটি শেষ হলে ব্যবস্থা অকার্যকর। Thaad বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং খুবই উন্নত প্রযুক্তি। ইরানের মত গরীব রাষ্ট্র এটি উড়িয়ে দিয়েছে এই খবর বিস্তার করলে আমেরিকান শক্তির উপর ভরসা এবং যুদ্ধাস্ত্রের দাম কমে যাবে অনেক। কারণ যেই দৈত্যের উপর ভরসা করে মানুষ টাকা খাইয়েছে এতদিন। সে যদি একটি ছাগলের কাছে পরাজিত হয় নিশ্চই তাকে দুধ কলা দিয়ে পুষতে কেউ আগ্রহ করবে না। সব মিলিয়ে ইরান কেবল মাত্র আমেরিকাকে মধ্য প্রাচ্যে না সারা বিশ্বেই নাস্তানাবুদ করছে। অচিরেই চীন কিংবা উত্তর করিয়া ভাবতে পারে যা ইরান পারে তা আমরা পারবো ধ্বংস করতে। তাই যেই কোন মুহূর্তে তাইওয়ান বা দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করতে ভয় নাই। এদিকে এই রাষ্ট্র গুলো আগের মত এত বেশি ভরসা বা বিনিয়োগ করতে রাজি হবে না। এই সবকিছু বিচারে দ্রুত খবর গুলো লুকিয়ে মোটামুটি সম্মানের সাথে ইরান থেকে বের হয়ে আসা আমেরিকার জন্য জরুরি হয়ে পড়েছে। প্রথম দিন যদি শক্তির সাথে আক্রমণ করে ফিরে আসত তাহলে সে সবার প্রশংসা পেতো। সমস্যা হচ্ছে ইরান সেই প্রস্তাব নাকচ করে তার ব্লাফ গুলো একে একে বের করছে এবং মার খেতে খেতে তাকে এখন উপসাগরীয় দেশ থেকে পালাতে হচ্ছে। লজ্জা! মোহাইমিন পাটোয়ারী

ইরানের ইন্ডাস্ট্রি গুলোতে বোম্বিং করছে যৌথ বাহিনী। তার কারণ একজন নেতা মরলে আরেক নেতা বাছাই করতে পারবেন কিন্তু একটি শিল্প ধ্বংস করলে আবার গড়ে তুলতে এক যুগের বেশি সময় লাগে। কিন্তু এক যুগ শান্তিতে থাকতে পারবে কী? উত্তর খুব সম্ভবত না। বরং কিছুদিন পর পর আক্রমণ করে অনুন্নত করে রাখা হবে দেশকে। এভাবে ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেই তুলনায় ইজরায়েলের অস্ত্র ভারতে উৎপাদন হচ্ছে বলে তথ্য এসেছে। সেখানে রাতদিন কাজ করছে শ্রমিক ও বিজ্ঞানীরা। এজন্য সম্প্রতি মোদীকে এত সম্মান দেওয়া হয়েছে। পাশাপশি আছে আমেরিকা। আপনি বোমা মেরে ইজরায়েল কে ধ্বংস করতে পারবেন না। সেই তুলনায় ইরানের লড়াই একার। একটি কথা বলেছিলাম যে একটি সুন্দরী তরুণীর বাড়িতে মাস্তান আসছে তাকে শেষ করতে। প্রতিবেশী মাস্তানের পক্ষ নিচ্ছে। একত্রে তরুণীর জন্য স্বেচ্ছায় ইজ্জত দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। ইরান সেই রাস্তা না বেছে বলল জীবন দিব তবু মাথা নোয়াব না। ফলে যা হবার তাই হচ্ছে। আমরা দেখে থাকা ছাড়া কিছু করার নেই। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমেরিকা তার চুক্তি আগের মত করতে পারবে না। একটু অবাক হই ভেবে সামান্য একটি অধিকারের জন্য একটি রাষ্ট্র কত রক্ত দিল। রাষ্ট্র প্রধান জীবন দিল। তবু অটল। সেই তুলনায় আমরা সামান্য একটু বিক্রি ক্ষতির ভয়ে কুর্নিশ করে ট্যারিফ চুক্তি করে ফেলি। না, স্বাধীনতা সস্তা না। এর মূল্য দিতে হয়। যেই জাতি মূল্য দিতে জানে না সে পরাধীন থাকে। মোহাইমিন পাটোয়ারী

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...