আপনি এখন হয়তো কাজের চাপ, দায়িত্ব, মানসিক টানাপোড়েন আর ভেতরের অজানা ক্লান্তিতে আটকে আছেন। সময়ের অভাবে নিজের যত্ন নেওয়াটা যেন বিলাসিতা মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই নিজের যত্ন না নেওয়ার কারণেই আপনি ধীরে ধীরে ক্ষতির দিকে যাচ্ছেন, যেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না।
এই অবহেলার প্রথম ক্ষতিটা পড়ে শরীর আর মনে। বিশ্রাম ছাড়া, মানসিক শান্তি ছাড়া, নিজের জন্য সময় না রেখে চলতে থাকলে শরীর দুর্বল হয়, ঘুমের সমস্যা দেখা দেয়, চিন্তা আর হতাশা বাড়ে। দীর্ঘদিন এই চাপ চলতে থাকলে মন আর শরীর দুটোই ক্লান্ত হয়ে পড়ে, কাজের আগ্রহ কমে যায়, জীবনের প্রতি ভালো লাগাটাও ধীরে ধীরে কমে আসে। আপনি হয়তো বাইরে থেকে শক্ত দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে নিজেকে ভেঙে ফেলছেন। এর পরের ক্ষতিটা হয় আপনার কাজের উপর। আমরা অনেক সময় মনে করি, বেশি সময় কাজ করলেই সফলতা আসবে। কিন্তু বাস্তবতা উল্টো। বিরতি ছাড়া কাজ করলে মনোযোগ কমে যায়, ভুল বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়। আপনি যতই চেষ্টা করুন, ক্লান্ত মন কখনো ভালো ফল দিতে পারে না। এতে আপনার পরিশ্রম বাড়ে কিন্তু ফল কমে যায়। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। এখন আবার ছবিটায় ফিরে আসুন। শান্ত গ্রামের পরিবেশে বসে থাকা বিড়ালটি কোনো দুশ্চিন্তায় নেই। সে জানে কখন থামতে হয়, কখন নিজের দিকে মন দিতে হয়। সে নিজের শরীর নিজেই পরিষ্কার করছে, ধীরে, মনোযোগ দিয়ে। এই দৃশ্যটাই আপনার বর্তমান জীবনের একদম বিপরীত ছবি। আর এখানেই লুকিয়ে আছে সমাধান। গভীর গবেষণা আর বাস্তব অভিজ্ঞতা বলে, নিয়মিত নিজের জন্য সময় রাখলে মানসিক চাপ কমে, চিন্তা ও হতাশা নিয়ন্ত্রণে থাকে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাজের দক্ষতা উন্নত হয়। নিজের যত্ন মানে শুধু বিশ্রাম নয়, এটা মস্তিষ্ককে নতুন করে শক্তি দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং জীবনের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করে। সবচেয়ে বড় শিক্ষা হলো, বর্তমান মুহূর্তে থাকা। বিড়াল অতীত নিয়ে আফসোস করছে না, ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে না। সে এখন যা করছে, সেটাতেই পুরো মনোযোগ। গবেষণায় প্রমাণিত, যারা বর্তমানকে গুরুত্ব দেয় তারা কম দুশ্চিন্তাগ্রস্ত হয়, মানসিকভাবে স্থির থাকে এবং কঠিন পরিস্থিতিতেও তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিরতি নিয়ে কাজ করা। একটানা কাজ নয় বরং নির্দিষ্ট সময় কাজ করে ছোট বিরতি নিলে মন সতেজ থাকে, কাজের মান বাড়ে এবং ক্লান্তি কম হয়। এতে আপনি কম সময়ে বেশি ভালো ফল পেতে পারেন, নিজের ওপর রাগ বা বিরক্তিও জমে না। নিজের যত্ন নেওয়া কোনো দুর্বলতা নয়, এটা টিকে থাকার শক্তি। আপনি যদি নিজের জন্য একটু সময় দেন, বর্তমানকে গুরুত্ব দেন আর চাপের মাঝে থামতে শেখেন তাহলে আপনার ক্ষতি ধীরে ধীরে কমবে। তার জায়গায় আসবে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, কাজের গতি আর জীবনের প্রতি নতুন ভালোবাসা।
প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...
Comments
Post a Comment