Skip to main content

নিজের যত্নও একটি ইবাদত

 নিজের যত্ন শুধু শারীরিক স্বাস্থ্যের বিষয় নয়, বরং মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক সুস্থতার একটি অংশ, যা আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ব পালনের মাধ্যম হিসেবে কাজ করে। নিজের যত্ন মানে নিজের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য সময় ও মনোযোগ দেওয়া।

একজন মা যদি শিশুর যত্ন নিতে গিয়ে নিজেকে ভুলে যান এবং যত্নের অভাবে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত বোধ করেন, তাহলে তিনি একসময় ভালো মা হওয়ার সুযোগ হারাবেন। নিজের যত্ন তাঁকে আরও ভালো মুসলিম, মা, স্ত্রী, কর্মী এবং বন্ধু হতে সহায়তা করে। এটি তাঁকে শান্ত ও সুখী রাখবে, ফলে প্রকারান্তরে তাঁর সন্তান আরও ভালো থাকবে।

নিশ্চয় তোমার নিজের ওপর তোমার শরীরের হক আছে। তাই রোজা রাখো এবং রোজা ভাঙো, নামাজ পড়ো এবং ঘুমাও।
সুনান আবু দাউদ, হাদিস: ১,৩৬৯

ইসলামে নিজের যত্নকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নিজের প্রতি যত্নশীল হওয়া আল্লাহর দেওয়া শরীর ও মনের আমানত রক্ষার অংশ। রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয় তোমার নিজের ওপর তোমার শরীরের হক আছে। তাই রোজা রাখো এবং রোজা ভাঙো, নামাজ পড়ো এবং ঘুমাও।’ (সুনান আবু দাউদ, হাদিস: ১,৩৬৯)

এই হাদিসটি স্পষ্টভাবে নিজের শারীরিক ও মানসিক চাহিদার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেয়।

নিজের যত্নের বিভিন্ন রূপ

যত্ন প্রত্যেকের জন্য ভিন্ন হতে পারে। যেমন:

  • পরিবারের সঙ্গে সময়মতো গরম খাবার খাওয়া।

  • বই পড়া, পডকাস্ট শোনা বা শিক্ষামূলক কিছু শেখা।

  • আরামদায়ক গোসল করা বা চা পান করা।

  • প্রকৃতির মাঝে হাঁটা, যেমন হ্রদের ধারে এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করা।

এই কাজগুলো সাধারণ হলেও মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি ব্যস্ত জীবনে ছোট ছোট সময় বের করে স্ব-যত্ন করা জীবনের জটিলতা মোকাবিলায় শক্তি জোগায়।

নিজের যত্ন নেওয়া কেন ইবাদত?

ইসলামে নিজের যত্নকে ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি আল্লাহর দেওয়া আমানতের প্রতি দায়িত্ব পালনের অংশ। নিচে কিছু কারণ দেওয়া হলো:

নিজের যত্ন আরও ভালো মুসলিম, মা, স্ত্রী, কর্মী এবং বন্ধু হতে সহায়তা করে। এটা আমাদের শান্ত ও সুখী রাখে, ফলে প্রকারান্তরে সন্তান এতে আরও ভালো থাকবে।

১. শরীর ও মনের আমানত রক্ষা

আল্লাহ আমাদের শরীর ও মন দিয়েছেন, যা একটি আমানত। এগুলোর প্রতি অবহেলা করা ইসলামে নিষিদ্ধ। কোরআনে বলা হয়েছে, ‘আমি যদি তোমাদের কাছে আমার নিয়ামতের কথা গণনা করতে বলি, তবে তোমরা তা গণনা করতে পারবে না।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৩৪)

নিজের যত্নের মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া শরীর ও মনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

২. আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি

যত্ন আধ্যাত্মিক সংযোগ বাড়ায়। যেমন প্রকৃতিতে সময় কাটানো বা জিকর করা (আল্লাহর স্মরণ) মানসিক শান্তি দেয়। জিকরকে প্রায়ই ‘মননশীলতা’ (মাইন্ডফুলনেস) হিসেবে অনুবাদ করা হয়, যা যত্নের একটি রূপ। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তার হৃদয় জীবন্ত থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৭)৩. সম্পর্কের উন্নতি

যত্ন শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের সম্পর্ককেও উন্নত করে। বিষাক্ত সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখলে ইতিবাচক সম্পর্ক গড়ার পথ তৈরি হয়। আবু দারদা (রা.) বলেছেন, ‘একজন সৎ সঙ্গী একাকিত্বের চেয়ে উত্তম, আর একাকিত্ব খারাপ সঙ্গীর চেয়ে উত্তম।’ (ইবনে জাওযি, ২০০৩, মিনহাজুল কাসিদিন, বৈরুত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, পৃষ্ঠা ৪২৪)

স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা যত্নের একটি অংশ এবং ইসলামে এটা ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে।

অনেকে নিজের প্রতি যত্নবান হওয়াকে স্বার্থপরতা হিসেবে দেখে, এটি একটি ভুল ধারণা। এই দৃষ্টিভঙ্গির বদল দরকার। যত্ন স্বার্থপরতা নয়, বরং নিজেকে শক্তিশালী করার মাধ্যম।

৪. উৎপাদনশীলতা বৃদ্ধি

যত্ন আমাদের শক্তি ও দক্ষতা বাড়ায়, যা আমাদের দৈনন্দিন কাজ ও ইবাদতকে আরও কার্যকর করে। যেমন পর্যাপ্ত বিশ্রাম, সুষম খাদ্য ও ব্যায়াম আমাদের নামাজ, কাজ এবং পরিবারের প্রতি দায়িত্ব পালনে সহায়তা করে। রাসুল (সা.) বলেছেন, ‘মুমিন যে শক্তিশালী, সে দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ২,৬৬৪)

৫. যত্নের মাধ্যমে কৃতজ্ঞতা

কোরআনে বলা হয়েছে, ‘তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৭)

নিজের যত্ন নেওয়া আল্লাহর দেওয়া স্বাস্থ্য ও নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। নিজের যত্ন নেওয়া মানে আল্লাহর আমানতের প্রতি সম্মান দেখানো।

নিজের যত্ন নেওয়া সম্পর্কে ভুল ধারণা

অনেকে নিজের প্রতি যত্নবান হওয়াকে স্বার্থপরতা হিসেবে দেখে, এটি একটি ভুল ধারণা। এই দৃষ্টিভঙ্গির বদল দরকার। যত্ন স্বার্থপরতা নয়, বরং নিজেকে শক্তিশালী করার মাধ্যম, যাতে আমরা অন্যদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারি। ইসলামে নিজের প্রতি দয়াশীল হওয়া এবং অন্যের প্রতি দায়িত্ব পালনের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...