গভীর এক জঙ্গল। যেখানে মাটির গন্ধে মিশে ছিল বেঁচে থাকার গল্প। সেখানে একসময় সাপেরা ছিল রাজা। তাদের পৃথিবী ছিল ভেজা মাটি, কুয়াশা, শিশির আর গাছের শিকড়ে লুকিয়ে থাকা উষ্ণতা। দাদারা থাকত, নানারা থাকত আর তাদের প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠত সেই জঙ্গলের ছায়াতলে। তারা জানত না শহর কী, মানুষ কী, ইট বা সিমেন্ট কী জিনিস। তাদের কাছে প্রকৃতিই ছিল সংসার... একটা নিঃশব্দ, শান্ত কিন্তু জীবন্ত পৃথিবী। তারপর একদিন দাদারা টের পেল, মাটিতে দোপায়া প্রাণীর হাঁটার কম্পন। মানুষ এসেছে! তারা গাছ কাটছে, আগুন জ্বালাচ্ছে আর বলছে “এখানে ফসল ফলবে।” দাদি বলল “কী উপদ্রব!” দাদা বলল “এরা প্রকৃতিরই সন্তান। উপদ্রব বলার কিছু নেই। চলো, মানিয়ে নেই।” ধীরে ধীরে জঙ্গল উধাও হয়ে গেল। আমাদের পূর্বপুরুষরা ভয় পায়নি, শুধু জায়গা বদলাল। তারা ভেবে নিল, মাটি তো একই আছে! শুধু গাছটা নেই, ছায়াটা নেই। নতুন ধানিজমিতে আমাদের জীবন মোটামুটি কেটে যাচ্ছিল। ইঁদুর ছিল, ব্যাঙ ছিল, রাতে ঠান্ডা হাওয়া বইত। কিন্তু একদিন আবার তারা এল। এখন দাদারা আর নেই। আমরাই মাটিতে টের পেলাম দোপায়ার কম্পন। ওরা এবার এলো ইট, বালি, সিমেন্ট নিয়ে। বলল “এখানে বাড়ি হবে।” আমাদের গর্তের ওপর ইঁট চাপা পড়ল, কেউ খেয়ালই করল না। আমার স্ত্রী, বাচ্চারা বলল “কী উপদ্রব!” আমি বললাম দাদার সেই কথাটাই “এরা প্রকৃতিরই সন্তান। উপদ্রব বলার কিছু নেই। চলো, মানিয়ে নেই।” ছানা পোনাদের নিয়ে পাশের ফাঁকা জায়গায় চলে গেলাম। তারপর একদিন মানুষেরাই আমাদের দেখে ভয় পেল। চিৎকার, লাঠি, দৌড়ঝাঁপ... যেন আমরা কোনো শত্রু! এরপর দেখলাম মানুষের পত্রিকায় বেরিয়েছে, এখানে‑সেখানে সাপ। কী উপদ্রব! অথচ উপদ্রব তো তখনই শুরু যখন জঙ্গলের প্রথম গাছটা কাটা হয়েছিল। বাস্তবতাও একই রকম। Sundarbans'র (বাংলাদেশ অংশ) অবস্থা ভয়াবহ হয়ে উঠছে, গবেষণা বলছে, আগের কয়েক দশকে বনভূমি অনেক কমে গেছে। উদাহরণস্বরূপ, ১৯০৪–১৪ সালের মধ্যে বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন ছিল প্রায় ৭,১৪২ বর্গকিমি এবং ২০১৫–১৬ সালে এটি দাঁড়িয়েছে ৬,৮৭১ বর্গকিমি। অর্থাৎ একশ বছরে প্রায় ২৫২ বর্গকিমি হারিয়েছে। আরও দেখা গেছে, প্রায় ১.৫–২ শতাংশ বছরের হার দিয়ে বনক্ষয় হচ্ছে অর্থাৎ বছরে প্রায় ১০,০০০ হেক্টর এলাকায় বন হারাচ্ছে। বাংলাদেশে সাধারণ বনভূমির অভাব... দেশে বর্তমানে মাত্র ~১০.৭৪ % বনআচ্ছাদন রয়েছে অথচ প্রকৃতি‑ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে ~২৫ % প্রয়োজন। গবেষণায় আরও দেখা গেছে, বনভূমি সরাসরি উচ্ছেদ, ধানের জমিতে পরিবর্তন, ইলেকট্রনিক চারা রোপণ না হওয়া বা শুষ্ক হয়ে যাওয়া সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ। উদাহরণস্বরূপ খুলনা বিভাগের দক্ষিণ উপকূলে এক রিপোর্ট বলছে ২০০১–২০২৩ সময়কালে শুধু খুলনায়ই প্রায় ৪৩,৬৮৯ একর বনভূমি হারিয়েছে। এসবের প্রভাব শুধু গাছের উপরই নয়... প্রকৃতি, প্রাণী, মানুষ সবকিছুর উপর পড়ছে। আরেক তরফে, বনভূমি হারার কারণে পরিবেশ পরিবর্তন, কৃষিক্ষেত্রে পরিবর্তন, অতিবৃষ্টিপাত সব মিলিয়ে মানুষের‑প্রাণীর বাসস্থানের খারাপ প্রভাব তৈরি করেছে। উদাহরণস্বরূপ, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ১৫,০০০ জন সাপে কামড়ানোর শিকার হয়েছেন এবং ৮৪ জন মৃত্যুবরণ করেছেন বলে রিপোর্ট হয়েছে। যেখানে কারণ হিসেবে বলা হয়েছে.... অতিবৃষ্টি, জলাবদ্ধতা, সাপের আবাসস্থল সংকুচিত হওয়া ও কৃষি পদ্ধতির বদল। এই তথ্য‑উপস্থাপন শুধু এক জন বা এক কাজের পরিণতি নয়, একটা সিস্টেমিক চিত্র তুলে ধরে যেখানে বনভূমি হারাচ্ছে, বাসস্থান বদলাচ্ছে, প্রাণীরা মানুষের সঙ্গে বাধ্য হয়ে বাস করছে এবং মানুষ এটাকে “উপদ্রব” ভাবছে কিন্তু প্রকৃত উপদ্রবটি অন্য জায়গায় শুরু হয়েছিল। এই পোস্টের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়। বরং এটি সচেতন করার জন্য বলতে চায় মানুষের অবহেলা কিভাবে প্রকৃতিকে তথা আমাদের নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার প্রভাব আমাদের সবার সঙ্গে সংশ্লিষ্ট। প্রকৃতির ক্ষতি শুধু প্রাণীদের জন্য নয়, আমাদের জন্যও। আমরা যখন বন, নদী, জলাশয় ও বন্যপ্রাণীর বাসস্থান রক্ষা করি তখন আমরা আমাদের ভবিষ্যত রক্ষা করি। প্রকৃতি কাউকে বাদ দিয়ে তৈরি হয়নি। সাপ, গাছ, ব্যাঙ, পাখি সবাই একে অপরের ভারসাম্যের অংশ। মানুষ যখন সেই ভারসাম্য ভাঙে তখন প্রকৃতি শুধু প্রতিক্রিয়া দেখায়। “উপদ্রব” শব্দটা সাপের জন্য নয় বরং তাদের জন্য যারা প্রথম কারণ ছাড়াই গাছটা কেটেছিল। আমাদের কাজ হলো সচেতন হওয়া, পরিবেশ রক্ষা করা এবং প্রকৃতিকে সম্মান করা যাতে ভবিষ্যতের প্রজন্ম বাঁচতে পারে। ধন্যবাদঃ সৈয়দ খালেদ সাইফুল্লাহ (বিষয়টি জানানোর জন্য)

Comments
Post a Comment