ক্ষমতার যা আপনি দেখেন, সেটাই আসল নয়। আমরা প্রতিদিন যেটাকে “ক্ষমতা” বলে দেখি, সেটা আসলে একটা ন্যারেটিভ। আর সেই ন্যারেটিভের কাজই হচ্ছে বাস্তবতাকে আড়াল করা। যাদের হাতে প্রকৃত ক্ষমতা আছে, তারা কখনো সবার সামনে আসে না। তারা ন্যারেটিভ তৈরি করে যাতে আমরা মঞ্চের দিকে তাকিয়ে থাকি, কিন্তু যারা পেছনে থেকে নাটকের চিত্রনাট্য লেখে, তাদের আমরা দেখি না। ক্ষমতার আসল খেলা এখানেই। মানুষের মনোযোগ সরায় রাখা, যাতে প্রশ্নটা কখনো সঠিক জায়গায় পৌঁছাইতেই না পারে। আমরা সাধারণত দেখি একজন রাজনীতিবিদ, একজন নেতা বা একজন রাষ্ট্রপ্রধানকে। আমরা ভাবি, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু বাস্তবটা অনেক গভীর। এই নেতারা অনেক সময় কেবল প্রতীকমাত্র। তাদের পেছনে থাকে এমন এক Structure যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কারা উপরে উঠবে, কারা নিচে নামবে, কোন নীতি “জনগণের জন্য” হবে আর কোনটা হবে বিনিয়োগকারীর জন্য। এই কাঠামো কখনো নির্বাচনে পড়ে না, ক্ষমতা হারায় না, এমনকি বিপ্লবেও পুরোপুরি বদলায় না। এটাই “True Power Structure” বা TPS যেটা থাকে অপরিবর্তিত। এই TPS টিকে থাকে কারণ তারা জানে কীভাবে বর্ণনা তৈরি করতে হয়। তারা জানে মানুষকে কীভাবে বিশ্বাস করাইতে হয় যে পরিবর্তন হচ্ছে, অথচ কাঠামোটা ঠিক আগের মতোই আছে। তাই আপনি যত সরকারই বদলান, যত নেতাই আসুক, মূল সিস্টেমটা কখনো বদলায় না। এটাই ক্ষমতার স্থায়িত্বের রহস্য। এই কাঠামো টিকে থাকতে এক চমৎকার উপায় ব্যবহার করে, যার নাম “Controlled Opposition” বা নিয়ন্ত্রিত বিরোধিতা। এটা এমন এক বিরোধী শক্তি, যাকে দেখলে মনে হয় তারা সিস্টেমের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তারা সেই সিস্টেমেরই অংশ। তাদের কাজ হলো মানুষের ক্ষোভকে নিরাপদ পথে প্রবাহিত করা। মানুষ যখন রাগে ফেটে পড়ে, তখন তাদের একটা জায়গা দিতে হয়, যেখানে তারা চিৎকার করতে পারবে, কিন্তু আসল কিছুই বদলাবে না। তাই আমরা দেখি বড় বড় আন্দোলন, মিছিল, পিটিশন সব হচ্ছে, কিন্তু ফলাফল প্রায় শূন্য। মানুষ ভাবে তারা লড়াই করছে, আসলে তারা শুধু নিজেদের ক্লান্ত করে ফেলতেছে। Controlled Opposition এর দ্বিতীয় কাজ হলো দায় এড়ানো। এতে জনগণের দৃষ্টি প্রকৃত অপরাধীদের থেকে সরিয়ে দেওয়া হয়। মিডিয়া এমনভাবে গল্প সাজায় যে মানুষ বিশ্বাস করে তাদের সমস্যার কারণ কোনো ছোট গ্রুপ বা ব্যক্তির ভুল, কিন্তু কাঠামোগত অন্যায় সেটা ঠিকই এড়ায় যায় । আমরা যে “শত্রু” দেখি, সেটা আসলে একটা পুতুল যাকে সামনে আনা হয় যাতে পেছনের আসল খেলোয়াড়রা অদৃশ্য থাকতে পারে। তৃতীয় কাজটা আরও সূক্ষ্ম সেটা হইলো তথ্য সংগ্রহ করা । মানুষ যখন কোনো আন্দোলনে জড়ায়, প্রতিবাদ করে, অনলাইনে পোস্ট দেয়, তখন তার তথ্য সংগ্রহ হয়। কে অ্যাক্টিভ, কার প্রভাব আছে, কার টাকা আছে। পরে এই তথ্য দিয়ে ঠিক করা হয় কাকে “Ban” করা দরকার, কাকে একটু প্রশ্রয় দেওয়া যায়। ফলে আসল হুমকিরা চিহ্নিত হয় আগেই। এই কাঠামো এতটাই বুদ্ধিমান যে তারা শত্রুর জন্মের আগেই তার নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এই পুরো ব্যবস্থাটা এমনভাবে গঠিত যে পরিবর্তনের চেষ্টাও এক প্রকার নাটক হয়ে দাঁড়ায়। প্রতিটি বিপ্লবের পরে আমরা দেখি নতুন মুখ, নতুন শ্লোগান, কিন্তু একই পদ্ধতি। কারণ কাঠামোটা টিকে থাকে। যে কাঠামো টিকে থাকে, সে-ই আসল ক্ষমতা। রাষ্ট্র ভাঙে, দল ভাঙে, পতাকা পাল্টায় কিন্তু অর্থ কোথা থেকে আসে, মিডিয়া কার হাতে, তথ্য কার নিয়ন্ত্রণে এই প্রশ্নগুলোর উত্তর বদলায় না। আর যখন এই কাঠামো মনে করে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী তাদের জন্য ব্যয়বহুল বা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তখন তারা বিনা দ্বিধায় পুঁজি সরিয়ে নেয়। পুরনো ব্যবস্থাকে তারা ভেঙে যেতে দেয়, তারপর একই ফর্মুলায় নতুন একটা কাঠামো বানায়, একটা নতুন সরকার, নতুন বিরোধী দল, নতুন প্রতিশ্রুতি কিন্তু মূল নিয়ন্ত্রণ থেকে যায় তাদেরই হাতে। এইভাবেই “Controlled Opposition 2.0” জন্ম নেয়। আপনি দেখবেন, ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। রাজা যায়, প্রজাতন্ত্র আসে; একনায়ক শেষ হয়, গণতন্ত্র আসে; কিন্তু সাধারণ মানুষের ভাগ্য একই থাকে। কারণ আসল শক্তির জায়গায় কেউ আঘাত করতে পারে না। এমনকি মানুষও সেটা দেখতে পায় না। কারণ মানুষ দেখে ন্যারেটিভ, গল্প, কিন্তু গল্পের লেখককে চেনে না। এখন প্রশ্ন আমরা কী করব? প্রথমত, আমাদের বুঝতে হবে এই খেলা কীভাবে চলে। যতক্ষণ আমরা বিশ্বাস করব যে সব ঠিক চলছে, ততক্ষণ আমরা এই Structure এর trap’র মধ্যে থাকবো। আমাদের শক্তি ব্যয় হয় ভুল জায়গায় ঝগড়ায়, পক্ষ-বিপক্ষে। কিন্তু আমরা যদি ন্যারেটিভের বাইরে দেখতে শুরু করি এবং বুঝতে পারি কারা আসলে নিয়ন্ত্রণ করছে, তখনই আসল পরিবর্তনের শুরু হবে। ক্ষমতা কখনো ঘোষণা করে জানায় না সে কার কাছে । ক্ষমতা সবসময় আড়ালে থাকে এবং যারা সত্যিকারের ক্ষমতাবান, তারা জানে, মানুষকে বোকা বানানোর সবচেয়ে সহজ উপায় হলো তাকে বিশ্বাস করানো যে সে স্বাধীন। তার freedom আছে। তাই আপনি যখন পরের বার কোনো বড় স্লোগান শুনবেন, কোনো আন্দোলন দেখবেন, তখন নিজেকে প্রশ্ন করেন, এই আন্দোলনে কার লাভ? এই বিরোধিতায় কার নিয়ন্ত্রণ? যদি উত্তরটা না জানেন, তবুও চেষ্টা করেন প্রশ্নটা করতে। কারণ প্রশ্ন করাটাই প্রথম ধাপ। আর যে দিন মানুষ গল্পের বাইরে দেখতে শুরু করবে, সেদিনই আসল ক্ষমতার রহস্য বের করা যাবে। ✍🏽By - E V A N ("X" Formar Twitter)

Comments
Post a Comment