Skip to main content

কৃতজ্ঞতাপূর্ণ চোখের চাহনি

 


একটি কৃতজ্ঞ হৃদয় পৃথিবীকে আরও সুন্দর করে তোলে ❤️

💕 কেন কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ? জীবনের ছোট ছোট জিনিসগুলো যখন আমরা মূল্যায়ন করি, তখন মনের মধ্যে জন্ম নেয় প্রশান্তি। কৃতজ্ঞতার অভ্যাস হতাশাকে দূর করে এবং মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে। 💪 কিভাবে কৃতজ্ঞতা আত্মবিশ্বাস বাড়ায়? যখন আমরা আমাদের অর্জন ও আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ হই, তখন নিজের প্রতি সম্মান ও বিশ্বাস তৈরি হয়। 🌼সুস্থ সম্পর্কের শক্তি পরিবার, পার্টনার ও সবার প্রতি কৃতজ্ঞতা একে অপরের সাথে সম্পর্ককে দৃঢ় করে। এটি ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়াকে বাড়িয়ে তোলে এবং জীবনে সুখের পরিমাণ বাড়ায়। কৃতজ্ঞতা কেবল ধন্যবাদ জানানো নয়; এটি জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি 🌸


======================================================================

কোনো রেস্টুরেন্টে বা কারো বাড়িতে খেতে গেলে আমি একটা কাজ করি, যা অনেকের কাছে নির্লজ্জের মতো মনে হতে পারে। আমি যা খেতে পারি, তা খাই। বাকি খাবারটুকু প্যাকেট করে নিয়ে আসি। বাইরে এসে যদি দেখি, সেটা কাউকে দেয়ার মতো হলে আমি তা কোনো ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিই। আর যদি মানুষের উপযোগী না থাকে, সেটা রাস্তার কুকুর বা বিড়ালদের জন্য রেখে দিই। শুধু খাবার নয়, টেবিলে পড়ে থাকা হাড়গোড়ও আমি টিস্যুতে তুলে নিয়ে আসি। এটা করতে গিয়ে মাঝেমধ্যে আশপাশের মানুষদের অবাক দৃষ্টির সামনে পড়ে যাই। গতকাল খালাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। নিজের প্লেটের খাবার তো নিয়েছিই, এমনকি পাশের টেবিলের কিছু মানুষের ফেলে যাওয়া খাবার—আধখাওয়া মাংসের টুকরো, মুরগির হাড়—টিস্যুতে পেঁচিয়ে নিয়ে এসেছি। এটা করতে গিয়ে প্রতিটা মুহূর্তে নিজেকে অসম্ভব ছোট লাগছিল। আশপাশের মানুষ কী ভাবছে, সেটা চিন্তা করে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, কীভাবে মুখ তুলে তাকাব! কিন্তু যখন বিয়ে বাড়ি থেকে বের হয়ে সেই খাবারগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত কুকুরগুলোর সামনে রাখলাম, আর তারা অবিরাম আনন্দে, তৃপ্তিতে খেতে শুরু করল—সেই দৃশ্য আমার সমস্ত লজ্জাকে এক নিমেষে উড়িয়ে নিয়ে গেল। তাদের চোখে ছিল কৃতজ্ঞতা, তাদের খাওয়ার তৃপ্তিতে ছিল এক অবর্ণনীয় শান্তি। মনে হলো, এই কাজের জন্য যদি হাজারবারও লজ্জা পেতে হয়, তাহলে আমি সেই লজ্জাও হাসিমুখে মেনে নেব। শীতকাল চলছে, বিয়ের সিজন শুরু হয়েছে। আপনাদেরও হয়তো অনেক দাওয়াতে যাওয়ার সুযোগ হবে। তাই আমার সবার কাছে একটাই অনুরোধ—প্লেটে যতটুকু খেতে পারবেন, ঠিক তত টুকুই নিন। খাবার নষ্ট করবেন না। আর যদি পারেন, একটু নির্লজ্জ হয়ে হলেও ফেলে দেয়া খাবারগুলো রাস্তার কোনো ক্ষুধার্ত প্রাণীর জন্য তুলে আনুন। জানেন, আপনার ফেলে দেয়া এক টুকরো মাংস বা ভাতই হয়তো সেই প্রাণীর জন্য একটা গোটা দিনের জীবন বাঁচানোর সম্বল। তাদের সেই তৃপ্তি আর কৃতজ্ঞতাপূর্ণ চোখের চাহনি আপনার হৃদয়ে যে শান্তি এনে দেবে, সেটা কোনো দাওয়াতের রাজকীয় খাবার দিয়েও পাওয়া সম্ভব নয়। collected

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...