ঘুমের সমস্যা বা অনিদ্রার সহজ সমাধান! আমরা অনেকেই হয়ত বিভিন্ন সময়ে কাজের প্রেশার, পড়ালেখা বা পারিবারিক সমস্যার কারণে ঘুমের সমস্যায় ভুগে থাকি। আবার, এমনও অনেকে আছেন যারা দিনের পর দিন, মাসের পর মাস ঘুমের সমস্যায় ভুগে যাচ্ছেন। কেউ হয়ত ঘুমাতে যাচ্ছেন দেরিতে, অথবা ঘুম আসছে দেরিতে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘুমাতে গেলেও মাঝে বার বার ঘুম ভেঙে যাচ্ছে। আরেকটি সমস্যা যা দেখা যায় তা হচ্ছে, ঘুমাতে হয়ত সময় মতই যাচ্ছেন, কিন্তু একটা Quality Sleep হচ্ছে না। এজন্য আমাদের Sleep Hygiene মেইন্টেইন করা জরুরি। এখন হয়ত প্রশ্ন আসতে পারে, Sleep Hygiene কি? এটি হচ্ছে ঘুমের সাথে Related কিছু ভালো অভ্যাস, যা মেনে চললে আমাদের একটি ভালো ঘুম হতে পারে। এছাড়াও, যারা ঘুমের সমস্যাতে ভুগছেন, তারাও এটি ফলো করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। ✅ প্রথমত, আপনার একটি রেগুলার ঘুমের Schedule মেইনটেইন করতে হবে, অর্থাৎ টাইম মতো একই সময়ে ঘুমাতে যাওয়া ও উঠতে হবে। ✅এরপর আপনি রেগুলার কিছু রিচুয়াল মেইনটেইন করতে পারেন যেমন মেডিটেশন করতে পারেন, বই পড়তে পারেন, গান শুনতে পারেন, বই অথবা আপনার ধর্ম গ্রন্থ পড়তে পারেন। এগুলোতে আপনার বডি Relaxed হবে, আর আপনার ব্রেইনে ম্যাসেজ যাবে যে "You are going to sleep"। এছাড়াও আপনার রুমটা হতে হবে নীরব এবং Comfortable, তাপমাত্রা হতে হবে একটু ঠান্ডা, এতে আপনার ঘুম ভালো হবে। সবচেয়ে জরুরি হচ্ছে Putting Away Your Electronics, ঘুমুতে যাবার আগে কোন ধরনের Electronic Device ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এতে আপনার ব্রেইন উত্তেজিত থাকে এবং ঘুম আসতে ব্যাহত হয়। আমাদের জীবনে সুস্থতা বজায় রাখতে ঘুম অনেক জরুরি একটি অংশ। তাই, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা একটা Healthy Sleeping রুটিন মেইনটেইন করতে পারি।
--------------------------------------------------------------------------------------------------------------------------
কাজ নিয়ে গড়িমসি করছেন?
Procrastination হলো কোন কাজকে অযথা দীর্ঘায়িত করা, আজকে করবো না, কালকে করবো, হাতে আরও সময় আছে, এ জাতীয় কথা আমরা কোন কাজ করার আগে হরহামেশাই বলে থাকি এবং এই বিষয়গুলো তখন আস্তে আস্তে আমাদের অভ্যাসে পরিণত হতে থাকে।
মনোবিজ্ঞানীদের মতে, যখন কোন গুরুত্বপূর্ণ কাজ আমরা Complete করতে Delay করি, তা করতে যে Discomfort Feel হয়, তাকে Procrastination বলে। Procrastination-এ আমাদের মধ্যে Guilt তৈরি হয়, কাজটি করতে না পারার জন্য Anxiety কাজ করতে থাকে। এছাড়াও আমাদের অনেক বেশী Unproductive অনুভূত হয়, অলসতা কাজ করে এবং নিজেদের নিয়ে অনেক বেশী Anxiousness কাজ করে। Procrastination কোন Mental Illness না, তবে এটি অন্যান্য Mental Disorder, যেমন Depression, Anxiety, OCD, ADHD ইত্যাদির লক্ষণ হিসেবে কাজ করে।
Procrastination দূর করতে আমরা যা করতে পারি তা হলো -
✔ আমরা একটা To-do list তৈরি করতে পারি, যেখানে আমাদের প্রতিদিন কি কি কাজ বরাদ্দ আছে তা লেখা থাকবে।
✔ এখন এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা ছোট ছোট Baby Steps নিবো, অর্থাৎ, কাজটিকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে অল্প অল্প করে করতে থাকবো। এতে করে আমাদের মাঝে কাজটি সামনে আরও করার আগ্রহ জন্মাবে।
✔ এরপর, যে সব জিনিস আমাদের Distract করে, যেমন আমাদের ফোন অথবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, এগুলো থেকে আমাদের দূরত্ব মেইনটেইন করতে হবে। এভাবে এই স্টেপগুলো ফলো করে আমরা আমাদের Procrastination কে দূর করতে পারি।

Comments
Post a Comment