মাত্রাতিরিক্ত সন্দেহপ্রবণতা | Delusional Disorder আজকাল আমাদের সমাজে সন্দেহের ব্যাপারটি খুবই সাধারণ হয়ে গেছে। স্বামী-স্ত্রী একে অপরকে সন্দেহ করছে, আবার অনেকে আছেন তাদের বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী অথবা কলিগদের সাথেও সন্দেহ করে থাকছেন। প্রায় ৭০% মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সন্দেহজনক চিন্তা ভাবনা করে থাকেন। আমরা যেহেতু সমাজে বসবাস করি, তাই আমাদের আশেপাশের অনেক মানুষের কাজকর্ম আমাদের ভাবিয়ে তুলতে পারে, সন্দেহ জাগাতে পারে। তবে কোন Evidence বা প্রমাণ সাপেক্ষে যদি সেই সন্দেহ দূর হয়ে যায়, তবে এটি নরমাল একটি বিষয়। কিন্তু, যথেষ্ট পরিমাণে সত্যতার প্রমাণ থাকা সত্ত্বেও যদি এমন হয়, যে সে Alternative Explanation গুলো Avoid করছে, নিজে নিজে ওইসব পরিস্থিতিতে বিভিন্ন অনিশ্চিত জিনিস Read করছে, তাহলে এটাকে মনোরোগের ভাষায় বলা হয় Delusional Disorder। এই Delusional Disorder এর ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি তার বিশ্বাসের বিপরীতে যেই প্রমাণ বা Evidence-ই পায় না কেন, সে এই সবগুলিকে Ignore করে এবং মেনে নিতে পারে না। তার এই সন্দেহ বা বিশ্বাসগুলো অনেক ক্ষেত্রে তার শিক্ষা-সংস্কৃতি বা তার মূল্যবোধের সাথেও অমিল দেখা যায়। এই Disorder-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে। এছাড়াও এই ডিসঅর্ডারের বিষয়টা অন্যান্য সাইকিয়াক্ট্রিক ডিসঅর্ডার যেমন Schizophrenia, Personality Disorder, Depressive Disorder, Su*bst*ance Ab*se ইত্যাদির লক্ষণ হিসেবে কাজ করে। এই পরিস্থিতিটা যে শুধু রোগীর জন্যই ক্ষতিকর তা না, এটা তার পরিবার, সমাজ আশপাশের সকলের জন্যই কষ্টের কারণ। তাই আমাদের অবশ্যই এমন পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
------------------------------------------------------------------------------------------------------------------
Stop Generalizing Perfect Body!
কারো সাথে দেখা হওয়া মাত্রই তার শারীরিক গঠন নিয়ে কথা বলার এক বাজে অভ্যাস আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা হয়ত খেয়াল করে কথাগুলো বলি না, অথবা, আমরা মনে করি কথাগুলো আমরা তাদের প্রতি Care করে বলছি। কিন্তু, একবারও আমরা ভেবে দেখি না, যে আমাদের এই অন্যের শারীরিক গঠন নিয়ে বলা অযাচিত কথাগুলো হয়ত তাদের মনকে ভেঙে দিচ্ছে।
আমাদেরকে যে কথাগুলো বললে আমরা কষ্ট পাবো, আবার সেই আমরাই অন্যের সাথে দেখা হওয়া মাত্রই তাদের সেই কথাগুলোই বলে দিচ্ছি। আশ্চর্যজনক হলেও সত্যি, যে আমাদের মধ্যে এই শারীরিক গড়ন নিয়ে কথা বলার বিষয়টি এতই Normal হয়ে গেছে যে আমরা হয়ত খেয়ালই করছি না যে আমাদের সামনের মানুষটি Uncomfortable Feel করছে বা কষ্ট পাচ্ছে। এবং আরও সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকাল অনেক ছোট বাচ্চা বা Teenage-রা কষ্ট দেয়ার জন্য বা ছোট করার জন্য এসব কথা অবলীলায় একজন আরেকজনকে বলে দিচ্ছে। তারা কিন্তু এসব শিখছে তাদের আশেপাশের মানুষদের থেকেই।
এমন অসংখ্য Bo*dy Sha*m*ing-এর উদাহরণ আমরা রোজ আমাদের চারপাশে দেখতে পাই। শৈশবকাল থেকেই অনেক শিশু এই বডি শেমিং এর স্বীকার হয়ে আস্তে আস্তে তাদের Self Confidence খোয়াতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারাও বড় হয়ে অন্যকে ঠিক একই ভাবে বডি শে*মিং করছে। স্রষ্টা আমাদের যেভাবে তৈরি করেছেন সেটায় আমাদের কোনো হাত নেই। তবে কেন আমরা এমন কোনো জিনিস নিয়ে নিজেদের মাঝে ভিন্নতা তৈরি করছি?
আসুন, আজকে থেকে আমরা আমাদের নিজেদের গড়নকে ভালোবাসতে শিখি। Bo*dy S*a*ming শব্দটিকে বদলে Appreciation-এ নিয়ে আসি।

Comments
Post a Comment