যে কাজ গুলো একটা সম্পর্ককে নষ্ট করে! নিরাপত্তাহীনতা বা Insecurities আমাদের সবার মধ্যেই কম বেশী বিদ্যমান। এটা বড় প্রভাব ফেলতে শুরু করে তখনি, যখন এই Insecurities আমাদের সম্পর্কের মাঝে চলে আসে। আমাদের সবার মধ্যে একটা প্রবণতা আছে, আমরা অনেক সময় আমাদের নতুন Relationship-কে পুরানো Relationship এর সাথে তুলনা করি। সঙ্গীর প্রাক্তনকে অতীত থেকে বর্তমানে নিয়ে এসে তুলনা করতে থাকি, যা সম্পর্কে তিক্ততার জন্ম দেয়। প্রতিটি মানুষেরই একটা অতীত থাকতে পারে, কিন্তু সেই অতীতকে ধরে এনে আমরা আমাদের বর্তমানকে নষ্ট করবো না। অপরদিকে, আমাদের অনেকের মধ্যে Unrealistic চিন্তা করার অভ্যাস থাকে। কোন কারণে পার্টনারকে কল দিয়ে না পেলে, বা সঙ্গীর কোন বিরূপ আচরণ দেখলেই তাতে সন্দেহ পোষণ করা যাবে না। এইসব Behavior আমাদের সম্পর্কতে Insecurity-র জন্ম দেয়। এছাড়াও আমাদের পার্টনারদের অহেতুক অতিরিক্ত প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। সাধারণত মানুষ তার Insecurities-কে পার্টনারের উপর Project করেন অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে, যা পরবর্তীতে সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি করে। এবং সবশেষে, পার্টনারকে যথেষ্ট পরিমাণে Space দিতে হবে। আপনি যদি তাকে সর্বক্ষণ জবাবদিহি করতে বলেন, প্রশ্নে জর্জরিত করতে থাকেন, তাহলে অপরজনের সম্পর্কের প্রতি হাঁপিয়ে উঠার সম্ভবনা অনেক বেড়ে যায় এবং সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই কখনো সম্পর্কে কোন সমস্যা দেখা দিলে বা দ্বিধা থাকলে অবশ্যই সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে এবং সমাধান করার চেষ্টা করতে হবে।
----------------------------------------------------------------------------------------------------------
কেন পার্টনারের কথা বুঝতে পারছি না!
আজকাল স্বামী-স্ত্রী একজন আরেকজনকে বোঝে না এমন অবস্থা আমরা প্রায়ই খেয়াল করে থাকি। কিন্তু এমন কেন হয় তা আমরা অনেকেই জানি না বা বোঝার চেষ্টা করি না। এটির কারণ হতে পারে Communication Gap। আমাদের একজন আরেকজনের সাথে কীভাবে যোগাযোগ হবে এই ব্যাপারটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। একটা যোগাযোগ হতে গেলে, তিনটি ধাপ অতিক্রম করে যোগাযোগ টা হয়ে থাকে। মাত্র এই তিনটি ধাপ সঠিকভাবে পূরণ করলেই Communication Gap দূর করা যেতে পারে।
▶️ প্রথমত, আপনি যখন শ্রোতা হিসেবে আপনার পার্টনারের কথা শুনছেন, তখন খেয়াল করতে হবে আপনি মনোযোগ দিয়ে কথা গুলো শুনছেন কিনা, এবং যিনি কথা বলছে, তাঁর কথার উদ্দেশ্য ধরতে পারছেন কিনা। যদি মনে হয় আপনি তা করতে পারছেন, তাহলে আপনি Active Listening এর ধাপ টি সঠিক ভাবে সম্পন্ন করলেন।
▶️ দ্বিতীয়ত, আপনি যখন কথাটা শুনলেন, তখন আপনাকে কথাটা Process করতে হবে। এটি Communication এর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। কথা Process-এ যিনি কথা বলছেন, তার পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা বুঝে যাবো আমাদের কি উত্তর দিতে হবে, আর এই উত্তরের প্রেক্ষিতে ফলাফল কি হতে পারে।
▶️ সর্বশেষে, যখন উত্তর দেবার পালা, তখন আপনাকে Timing-টা বুঝতে হবে, আর ঐ পরিস্থিতিতে যে উত্তরটি যথাযথ, সেই উত্তরটি দিতে হবে। এছাড়া, কথা বলার সময়ে আমাদের অবশ্যই মুখের অঙ্গভঙ্গি, কণ্ঠস্বর, ইত্যাদি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এ সকল ব্যাপার মেনে চলতে পারলেই আশা করা যায় একটি Healthy কমিউনিকেশন Maintain করা সম্ভব।
---------------------------------------------------------------------------------------------------
মুড সুইং নাকি বাইপোলার?
আমাদের অনেক সময় Mood Swing হয়, এবং এই মুড সুইং নিয়ে আমাদের অনেক বিক্ষিপ্ত ধারণা আছে। দেখা যায় সামান্য মুড সুইং হলেই আমরা ভাবি আমাদের হয়ত Bipolar Illness আছে। কিন্তু মুড সুইং মানেই যে বাইপোলার illness, তা নয়। এটি একটি সাধারণ ঘটনা, আমাদের সকলেরই কম বেশী মুড সুইং হতে পারে।
তবে যখন মুড সুইং টা লম্বা সময় ধরে হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে হচ্ছে, আপনার cope করতে সমস্যা হচ্ছে, বা কোন external trigger ছাড়াই আপনার মুড সুইং হচ্ছে, তাহলে আপনার চেক আপ করানো বাঞ্ছনীয়।
মুড সুইং এর সবচেয়ে common কারণ হচ্ছে মেয়েদের menstruation। মাসিক এর আগে মেয়েদের প্রচুর মুড সুইং হয়ে থাকে। এছাড়াও borderline personality disorder-এ মানুষের প্রচুর মুড শিফট হতে দেখা যায়।
তৃতীয়ত যেই কারণ আছে তা হল bipolar mood disorder। এখানে শুধুমাত্র মুড সুইংকেই বাইপোলার বলে না, বরং বাইপোলার হলে সাধারণের বাইরে বাইপোলার manic disorder-এর মতো আরও অনেকগুলো লক্ষণ দেখা দেয়।
কাজেই মুড সুইং হলেই আমাদের নিজেদের রোগী ভাবা বন্ধ করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মুড সুইং হয়, মন ভালো-খারাপ হয়। এটা বেশির ভাগ ক্ষেত্রেই কোন রোগ না। চেষ্টা করতে হবে নিজেকে পারতপক্ষে রোগী না ভাবতে।

Comments
Post a Comment