জীবনের পরীক্ষাগুলোতে পাশ করবেন কিভাবে?
🛑 জীবনের অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সবারই 𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐚𝐠𝐠𝐚𝐠𝐞 রয়েছে যেগুলো না চাইতেও আমরা প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছি । দুটো আঙ্গিকে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোকে দেখতে পারি- ◼ প্রথম আঙ্গিক নিয়ে বলতে গেলে আমাদেরই একজন পার্টিসিপেন্টের কথা মনে পরে, উনি মারাত্নক একটি সড়ক দূর্ঘটনায় নিজের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে একসাথে হারিয়ে ফেলেছেন। আরও একজন পার্টিসিপেন্টের হাজবেন্ড অন্য নারীতে আসক্ত। এই ঘটনাগুলোতে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই তা হলো প্রথমত এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেখানে আমাদের কারোরই কোন হাত নেই এবং একইসাথে এই বিষয়গুলো আমাদেরকে কষ্ট দেয় যেগুলো আমরা পরিবর্তন করতে পারব না। দ্বিতীয়ত, যেখানে মানুষের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমরা ক্ষতবিক্ষত হই সেখানে আমরা স্বাভাবিকভাবেই নিজেদেরকে 𝐕𝐢𝐜𝐭𝐢𝐦 হিসেবে দেখি এবং এই অনুভূতিটি একদমই স্বাভাবিক যেটাকে আমরা বলছি 𝐆𝐫𝐢𝐞𝐟 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 হিসেবে। ◼ কাউন্সেলিং সেশনে যেটা আমরা দেখতে পাই যে প্রচুর পেশেন্ট এ ধরণের অবস্থা থেকে পরিত্রানের জন্য যে 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐜𝐚𝐥 𝐑𝐞𝐬𝐢𝐥𝐢𝐚𝐧𝐜𝐞 এবং 𝐏𝐨𝐬𝐢𝐭𝐢𝐯𝐞 মনোভাবের দরকার হয় সেটার প্রচন্ড অভাবে ভোগে। আরও দেখতে পাই পেশেন্ট সেই ঘটনার উল্লেখ বা স্মৃতি মনে করলেই তার মধ্যে প্রচন্ড বিষণ্ণ,আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় এবং একেই আমরা বলছি 𝐕𝐢𝐜𝐭𝐢𝐦𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 যেটাকে ভেদ করে বের হওয়ার কথা পেশেন্ট চিন্তা করতে পারে না। যদি এমন অবস্থা থেকে পরিত্রাণ আমরা পেতে চাই তাহলে প্রথমে যা করতে হবে তা হলো- বিশ্বাস করতে হবে যে স্রষ্টা আমার সাথে রয়েছে যিনি আমাকে আগলে রাখবে যেকোন কষ্টের মুহূর্তে। এই মনোভাবে মনে লালন করলে সময় বেশি লাগলেও আমরা এই কষ্টের অধ্যায় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব। ◼ 𝐕𝐢𝐜𝐭𝐢𝐦𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧 এর যে জায়গাটা রয়েছে সেখান থেকে যেন আমি আমার জীবনকে একটি বড় 𝐋𝐞𝐧𝐬𝐞-এ ভাবতে পারি, আমরা যেন আমাদের সমস্যাকে প্রথমে 𝐀𝐜𝐤𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞 করতে পারি সমাধান করার জন্য। যদি আমরা এক ধরণের 𝐃𝐞𝐧𝐢𝐚𝐥 𝐌𝐨𝐝𝐞 এ থাকি তাহলে সমস্যার সমাধান তো হবেই না বরং সামান্য কোন বিপদেই পেছনের ফেলে আসা সমস্যা আমাদের আবারও কষ্ট দেবে যা থেকে আমরা বের হওয়ার পথ খুঁজে পাব না। অতীতের যত কষ্ট আছে সেসব যদি আমরা আঁকড়ে ধরে বসে থাকি তাহলে জীবনের সবক্ষেত্রে পিছিয়ে পরা একজন মানুষ হয়েই থেকে যেতে হবে। হ্যা, দুঃখকে বাদ দিয়ে নয়, সময় নিয়ে দুঃখকে অনুভব করে সেটাকে কাটিয়ে উঠে পেছনে ফেলে কীভাবে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে মানসিক প্রশান্তির সাথে বেঁচে থাকা যায় সেই চেষ্টাই করা উচিত।😇 lifespring

Comments
Post a Comment