🌿 একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয়ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে সাহায্য করতে পারো, মা?” মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।” মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।” মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:- ১. তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। ২. তার কাছে তরুণ এবং আকর্ষণীয়া দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। ৩. ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে। ৪. তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে; বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। ৫. প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায়, তবুও। ৬. তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালবাসা বজায় রাখতে হবে। যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। ৭. তার কোন চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে।” এরপর মা জিজ্ঞাসা করলেন, “তুমি কি এগুলো সব করতে পারবে?” মেয়ে জবাব দিল, “হ্যা, আমি পারবো।” মা বললেন, “ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দিবে; এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে।” ৩০ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বললো “মা, এখন আর স্বামীকে হত্যার কোনও ইচ্ছা আমার নেই। আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কী করতে পারি? আমাকে সাহায্য কর!” মা উত্তরে বললেন- “ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ঐদিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিলো হলুদের গুঁড়া। যা কখনই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি- তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো।” শিক্ষা:- সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা। আমরা সবাই পাপী, অন্যের দোষ ওজন দিয়ে মাপি।। 🌿💖
সদ্য বিবাহিত মেয়েকে মায়ের দেওয়া নসিহা।
কিছু নসীহা বলছি, খুব হৃদয় দিয়ে শুনবে। খুব মনে রাখবে। সবসময়ই পালন করবে।
"যেমন পানি দিয়ে সকল অপবিত্রতা পরিচ্ছন্ন করা যায়; ঠিক তেমনি চোখজলে স্বামী হৃদয়ের সব অভিমান ধুয়ে মুছে যায়। "
"স্ত্রীর মুখের খুন করা হাসিটাকেই স্বামীরা বড্ড বেশি ভালোবাসে। এটাকে খুব করে অনুভব করে।"
"স্ত্রী যখন স্বামীকে তার জীবনের অস্তিত্ব রূপে গ্রহণ করবে ; স্বামীও তাকে হৃদয় রাজ্যে রাণী করে রাখবে।"
মা!
মনে রাখবে তোমার শাশুড়ী এতটা বছর এই সংসারটা আগলে রাখছেন। তার সহযোগী হয়ে যেয়ো। সংসারটা নিজের করতলে আনা বাহাদুরি না। যখন সংসারে তোমার কদর বাড়বে, তোমার যোগ্যতা প্রমাণিত হবে, আপনা আপনি এই সংসারের কর্তৃত্ব তোমার হাতে চলে আসবে। কখনও তাদের সন্তানকে তাদের থেকে পৃথক করো না। করতে যেয়ো না।
আজ যেই মানুষটাকে তুমি তাদের থেকে পৃথক করবে ভাবছো, তাকে তারাই আদর-সোহাগ দিয়ে এতো বড় করেছে। প্রতিটি বিপদে তারাই পাশে দাঁড়িয়েছে। তাদেরকে তাদের থেকে পৃথক না করে তুমিও তাদের সন্তান হয়ে যেয়ো। দুজন মিলে তাদের খেদমত করো। তবেই দুআ পাবে, তোমাদেরও নেক সন্তান মিলবে। মনে রাখবে আজ তুমি তাদের সাথে যেমন আচরণ করবে, তোমার সন্তানরাও তোমার সাথে এমন আচরণ করবে।
আমার দুআ সবসময়ই তোমার সাথে আছে। তোমার আচরণের মাধ্যমে তোমার শ্বশুর বাড়িতে তোমার বাবার সম্মান বাড়বে। তোমার বংশের গৌরব বৃদ্ধি পাবে।🌹
আমার বিশ্বাস শ্বশুরের মাঝে তোমার বাবাকে খুঁজবে। শাশুড়ীর আঁচল তলে মায়ের ভালোবাসা আগলে নিবে।🌹

Comments
Post a Comment