Skip to main content

স্রেফ মজা করার জন্য একজন মানুষের প্রাণ...

 


বিয়ের পর প্রথমবার মালিহা মাহবুব'কে নিয়ে গ্রামে যাই কুরবানির ঈদের জন্য। সুন্দরমতো ঈদ করে গত ১১ জুলাই ঢাকায় ফিরছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হওয়ায় স্বভাবতই আমাদের প্রধান যানবাহন একমাত্র ট্রেন।

মহানগর গোধুলির 'ট' বগিতে ছিলাম আমি আর মালিহা, ১৫ এবং ১৬ নাম্বার সিটে। মেঘনা ব্রিজ পার হবার পর ভৈরব স্টেশনের একটু আগে আমার ছোটভাই আমাকে ফোন দেয় খোজ নেবার জন্য। ওর সাথে কথা বলতে বলতে, হুট করে মালিহা জোরে, 'রাব্বী' বলে ডাক দিয়ে উঠে। মোবাইল কানে নিয়েই মালিহার দিকে তাকিয়ে দিকে, চোখের এক ইঞ্চি উপরের দিকে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। কপাল, চোখ, গাল রক্তে ভিজে গেছে৷ এবং প্রায় এক আঙ্গুল সমান মাংসপিণ্ড নেই। জায়গাটায় গর্ত হয়ে আছে। কোনো এক আশরাফুল মাখলুকাত বাইরে থেকে পাথর ছুড়ে মারছে, এবং পাথরটা এসে লাগে মালিহার চোখের উপরের জায়গাটায়। মূহুর্তের মধ্যে আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়, ট্রেনের এক ভদ্রলোক একটা পরিষ্কার স্যান্ডো গেঞ্জি দেয় এবং মালিহার ওড়না পেচিয়ে ভৈরব স্টেশনে নেমে যাই। স্টেশনের আশেপাশেই ভৈরব মেডিকেল এবং পদ্মা মেডিকেল বলে দুইটা নামেমাত্র ডায়াগনস্টিক সেন্টার থাকলেও ঈদের কারণে তাদের কোনো লোক নেই! বিধি বাম! মালিহাকে নিয়ে ভৈরব থেকে রওনা দেই কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের উদ্দ্যেশ্যে। সিএনজি ড্রাইভার বাইকের স্পিডে সিএনজি চালিয়ে নিয়ে যায় বাজিতপুর। সেখানকার ইমার্জেন্সি হয়ে, কেবিন হয়ে অপারেশন থিয়েটারে! I have passed the longest 1 hour 38 minutes in the B - Block of JIMCH's Post Operative Ward's Corridor. মালিহার চোখের উপরের অংশের হাড় ফেটে যায়। সারারাত জহুরুল ইসলাম মেডিকেল কলেজে কাটিয়ে গতকাল দুপুরে এম্বুলেন্সে করে ঢাকায় ফিরে আসি। আপনারা সবাই মালিহা'র জন্য দোয়া করবেন। এই পোস্টের উদ্দ্যেশ্য, ট্রেনে আমরা যারা যাতায়াত করি সবারই জানালার পাশের সিট খুব পছন্দ। সবচেয়ে সেফ যানবাহন হিসেবে ট্রেন পরিচিত হলেও, ট্রেন আর সেফ না। এক্সিডেন্টের ভয় না, কিছু আশরাফুল মাখলূকাতের ভয়, যারা স্রেফ মজা করার জন্য একজন মানুষের প্রাণ নিয়ে নেয়৷ সবাই দয়া করে সাবধানে থাকবেন, এরকম ঘটনার মুখোমুখি যাতে কাউকে না হতে হয়। 💔 সবাই দোয়া করবেন মালিহার জন্য!💔 লিখা: তারেক রহমান রাব্বী💔

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...

নিকটবর্তী মানসিক রোগ

  ১. অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা ২. খাবারে ও পানিতে কিছু মেশানোর সন্দেহ ৩. ভাংচুর, সন্দেহ প্রবনতা ৪. গায়েবী কথা শোনা ৫. একা হাসা ও কথা বলা ৬. টেনশন, অস্থিরতা, উদ্বেগ, বিষন্নতা, হতাশা, একই চিন্তা ও কাজ বারে বারে করা ৭. খিটখিটে মেজাজ ৮. দীর্ঘমেয়াদী মাথাব্যথা, ঘাড় ও বুক সহ শরীরে বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বালাপোড়া মাথা ঘোরা, বুক ধরফর, হাত-পা ঝিনঝিন ৯. অজ্ঞান হয়ে যাওয়া, হিস্টিরিয়া, কথা বন্ধ ১০. অসামাজিক আচরণ মাদকাসক্তি সহিংসতা ও নিজের শরীরে আঘাত করা উপরের সমস্যাগুলোর যেকোন একটা হলে আপনি দ্রুত সময়ের মাঝে নিকটবর্তী মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ========================================= বিয়ের পর প্রত্যেক পুরুষের semen fluid analysis করা উচিত। ‌ এটা একটা বেসিক infertility টেস্ট যাতে দেখা হয় পুরুষ‌ মানুষটি বাবা হওয়ার যোগ্য কিনা। বিয়ের আগে করলে আরো ভালো। এটি করতে খরচ হয় স্থানভেদে মাত্র এক থেকে দেড় হাজার টাকা।সরকারি হাসপাতালে করলে ১০০ টাকায় করতে পারবেন। আমাদের দেশে কোন দম্পতির বাচ্চা না হলে এখনো অনেক জায়গায় মেয়েদেরকে ব্লেইম করা হয়। অনেক ক্ষেত্রেই সমস্যাটা থাকে ...