Skip to main content

প্রবাসীর লাশ

 প্রবাসীর লাশ দেশে আনতেও মালয়েশিয়ায় সিন্ডিকেট


এই সিন্ডিকেটের কারণেই বছরের পর বছর ঝুলে আছে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার মালয়েশিয়া। শত চেষ্টা করেও শক্তিধর সিন্ডিকেটের বলয় থেকে বের হওয়া আজও সম্ভব হয়নি। এমন কি মৃত্যুর পরও প্রবাসীদের সিন্ডিকেটের বলয় থেকে মিলছে না মুক্তি। প্রবাসে মৃত্যুর পরে লাশ দেশে আনতে ঘাটে ঘাটে হয়রানির পাশাপাশি স্বজনদের গুনতে হয় মোটা অংকের টাকা। অনেক সহ লাশ মর্গে ২ মাসের বেশি থাকলে লাশের পচন শুরু হতে থাকে। একমাত্র বাংলাদেশ দূতাবাস ছাড়া সব জায়গায় যেমন, থানা পুলিশ, লাশ প্রেরণকারী এজেন্ট, হসপিটাল সহ নানা খাতে ঢালতে হয় টাকা। চাহিদামতো টাকা না দিতে পারলে মরদেহ মর্গে পড়ে থাকে মাসের পর মাস মৃতের আত্মা মুক্তির আশায়। পুলিশ, লাশ প্রেরণকারী ফিউনারেল এজেন্ট, হসপিটাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে একটি অলিখিত সিন্ডিকেট তৈরি হয়ে যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় সরজমিনে এমনই তথ্য পাওয়া গেছে। সমস্যা দীর্ঘদিনের কিন্তু এই ভোগান্তি নিরসনে কেউ কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিষয়টি একাধিকবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আনলেও তারা এসব ভোগান্তি, অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এক প্রকার উদাসীন। একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সবচেয়ে দুর্ভাগ্য হলো যদি কোন কারণে প্রবাসে মারা যান। পরিবার, আত্মীয়স্বজন ছাড়া প্রবাসের মাটিতে তার মরদেহটি হস্তান্তর করতে সহযোগিতা সহ দু’ফোটা চোখের জল ফেলার মত দরদি কেউ থাকে না। তার কারণ এখানে সবাই সকাল সন্ধ্যা নিজ নিজ কর্মে ব্যস্ত সময় কাটান। একটি মরদেহ দেশে পাঠাতে হলে থানা পুলিশ, হসপিটাল, দূতাবাস, ফিউনারেল এজেন্ট সহ নানা ঘাটে দিন রাত দৌড়াতে হয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, কেউ মারা গেলে তার মৃতদেহের হাসপাতাল থেকে ডেট সার্টিফিকেট, পোস্ট মর্টেম রিপোর্ট, কোম্পানির ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পরিবারের এনওসি সহ যাবতীয় তথ্যদি আমাদের কাছে এনে দিলেই আমরা যাচাই করে অনুমোদন করবো। এখন প্রশ্ন হলো এসব তথ্য উপাত্ত ঘাটে ঘাটে ধরনা দিয়ে কে সংগ্রহ করে দিবে? কারণ সব প্রবাসীরা তো আত্মীয়স্বজন ও পরিবার নিয়ে আসেননি মালয়েশিয়ায়। এর সমাধান কি? কারো জানা নেই। এরকম একটি ঘটনা ঘটলো সম্প্রতি। বগুড়ার রাফিউল ইসলাম রাফি গত ২২ শে জুন কুয়ালালামপুরস্থ একটি হসপিট লে মারা যান ব্রেইন স্ট্রোক করে। তার ভাই শরন সাংবাদিকতা করেন বাংলাদেশের জনপ্রিয় একটি স্যাটেলাইট টিভিতে। কুয়ালালামপুর থানা থেকে পুলিশ শরনকে ফোন দিয়ে বললো, তোমার ভাইয়ের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য টাকা পাঠাও। তখন শরন বললো- আমার ভাই বৈধভাবে বসবাস করছে তাই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবে নিয়োগ কর্তা। কিন্তু পুলিশ বললো- সেই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। দ্রুত লাশ পেতে হলে এখনই টাকা পাঠাতে হবে। শরন বাধ্য হয়ে পুলিশের চাহিদা অনুযায়ী প্রথমে পাঠালো ৫ হাজার রিঙ্গিত এরপর বললো আরো সাড়ে ৭শ’ রিঙ্গিত লাগবে, তারপর সেটাও দেওয়া হয়। অথচ একজন প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে ৩ হাজার ৮শ’ রিঙ্গিতই যথেষ্ট। ৫ হাজার ৭৫০ রিঙ্গিত নিয়েও গড়িমসি করতে থাকে সিন্ডিকেট প্রক্রিয়ায় দায়িত্ব পাওয়া লাশ প্রেরণকারী এজেন্ট K L Funeral services. কোন এজেন্ট লাশ পাঠাবে সেটা নির্ধারণ করবে মরদেহের স্বজন অথবা নিয়োগকর্তা। এখানে সেই সুযোগ পুলিশ দেয়নি। এই এজেন্ট এর স্বত্বাধিকারী মালয়েশিয়ান মিস্টার অপ্পু। তার সাথে দূতাবাসের দূ একজন কর্মকর্তার সখ্যতা আছে। কিন্তু জিজ্ঞাসা করা হলে কেউ স্বীকার করেনি। এবিষয়ে অপ্পুর কাছে ফোনে জানতে চাইলে বলেন, কোম্পানি কাগজপত্র রেডি করতে দেরি করছে তাই দেরি হচ্ছে। সংশ্লিষ্ট কোম্পানি হ্যালো প্ল্যানেটের নিয়োগকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিস্টার অপ্পু আমাদের কাছে আসেনি। আসলে সব তথ্য দেয়া হবে। অপ্পুর গড়িমসি বিষয়ে জানতে চাইলে দূতাবাসের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা মোঃ মোকসেদ বলেন, আমাদের কাছে তথ্য উপাত্ত না আসলে আমরা কি করবো? কাগজপত্র সরবরাহ করে দেন আমরা ব্যবস্থা নেব। মিস্টার অপ্পু কোম্পানির অফিসে গিয়ে সব ডকুমেন্টস সংগ্রহ করার পর নতুন বায়না ধরলো ঈদ উপলক্ষে বিমান টিকিটের দাম বাড়তি। তাই আরো অতিরিক্ত ৮০০ রিঙ্গিত দিতে হবে নইলে লাশ পাঠানো সম্ভব নয়। সাংবাদিক পরিচয় দিয়ে এর মালিক মিস্টার অপ্পু কাছে ৫ হাজার ৭৫০ রিঙ্গিতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে পরিবার কিংবা দূতাবাস কোন দায়িত্ব বা টাকা পয়সা দেয়নি। আমাকে পুলিশ শুধু ৩৮০০ রিঙ্গিত দিয়েছে। আমার আরো টাকা লাগবে। এবিষয়ে আমি আপনার সাথে এর চেয়ে বেশি কথা বলতে পারবো না, আমাকে ফোন দিবেন না। অবশেষে আরো অতিরিক্ত ৬০০ রিঙ্গিত দেয়ার পর গত ৩রা জুলাই রাফিউলের মরদেহ দেশে পাঠানো হয়েছে। তবে রাফিউলের পরিবার সচ্ছল বিধায় নগদ ৬৪০০ রিংগিত দেয়া সম্ভব হয়েছে। বাংলাদেশি টাকায় বর্তমান সময়ে দেড় লাখ টাকার কাছাকাছি। কিন্তু অধিকাংশ প্রবাসীর পক্ষে এটা দেওয়া সম্ভব হয় না। অনেক সময় চাঁদা তুলে প্রবাসীর মরদেহ দেশে পাঠানো হয়েছে এর নজির বহু রয়েছে। এই অতিরিক্ত খরচের বিষয়ে জানতে চাওয়া হলে, দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোঃ নাজমুস সাদাত সেলিম বলেন, কি করবেন বলুন আমি তো মাঝে মধ্যে শুনি ৮ হাজার রিংগিত বা ১০ হাজার রিংগিতও লাগছে প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে।collected from news

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...