Skip to main content

জান্নাতে ঘর নির্মাণ


দুনিয়ায় বিভিন্ন ডিজাইনের ঘর তৈরি খুবই আনন্দের ব্যাপার। এজন্য সবাই কষ্ট করে অর্থ উপার্জন করেন এবং স্বপ্ন দেখেন একটি ভালো ঘর বা বাড়ি তৈরি করার। দুনিয়ায় ঘর নির্মাণ করলে সে ঘরে চিরস্থায়ীভাবে বসবাস করা যায় না। তবে পরকালে যদি জান্নাতে ঘর নির্মাণ করা হয় সেই ঘরে চিরস্থায়ীভাবে থাকা যাবে আর সেটাই হবে মুমিনদের জন্য সবচেয়ে বেশি আনন্দের। জান্নাতে ঘর তৈরি করতে হলে প্রয়োজন দুনিয়ায় নেক আমল করা। আল্লাহ তায়ালা সেই নেক আমলের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। এর একটি অন্যতম উপায় আল্লাহর এই জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বা মসজিদ নির্মাণ করা। রাসুল (স) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদ নির্মাণ করল তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে ঘর নির্মাণ করবেন।’(খুজামুস সগীর-১১৬১, শুয়াবুল ঈমান-২৯৩৯) কিন্তু মসজিদ তৈরি করার সামর্থ্য অনেকেরই নেই। এরপরও যার যতটুকু সম্ভব মসজিদ নির্মাণ বা সংস্কারে সামর্থ্য অনুযায়ী টাকা-পয়সা বা শ্রম দিতে হবে। আর সময় পেলেই মসজিদে গমন করে মুসল্লিদের কষ্ট হয় এমন কোনো বস্তু দেখামাত্রই মসজিদের খাদেমের অপেক্ষায় না থেকে তা দূর করে মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাহায্য করতে হবে। হজরত সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, রাসুল (স) বলেন, ‘যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা-আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূরীভূত করবে তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (সুনানে ইবনে মাজাহ ২য়/৩২৯ পৃষ্ঠা), তুহফাতুল আশরাফ-৫ম/৩৬২পৃষ্ঠা) জান্নাতে ঘর তৈরি করতে হলে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের প্রতিও গুরুত্ব দিতে হবে। সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ দৈনিক ১২ রাকাত আদায় করলে আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। হজরত উম্মে হাবিবা (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেন, ‘যে ব্যক্তি ফরজ নামাজগুলো ছাড়া দৈনিক বারো রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজ আদায় করল তার জন্য আল্লাহ তায়ালা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।’ (ইবনে মাজাহ-১১৪১) তাছাড়া জান্নাতে আল্লাহ যেন একটি ঘর তৈরি করে দেন, এজন্য প্রয়োজন হয় শুধু একটি দোয়াও। হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) হতে বর্ণিত, রাসুল (স) বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহইয়ু ওয়া ইউমিতু ওয়া হুয়া ইউমিতু বিয়াদিহিল খাইরু কুল্লুহু ওয়া হুয়া আ‘লা কুল্লি শাইয়িন ক্বাদির’ এই দোয়টি পড়বে আল্লাহ তায়ালা তার আমলনামায় দশ লক্ষ নেকী লিপিবদ্ধ করবেন আর তার দশ লক্ষ পাপ মোচন করে দিবেন এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।’ (তিরমিযী-৩৪২৯, আহমদ-৩২৯) জান্নাতে সেই ব্যক্তি ঘর তৈরি করতে পারবেন যিনি তার সন্তান মৃত্যু হলে ধৈর্য ধরতে পারবেন। এজন্য আল্লাহ তায়ালা ‘বাইতুল হামদ’ নামক একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ফিরিশতাদের নির্দেশ দেন। হজরত আবু মুসা আশআরী (রা) হতে বর্ণিত, রাসুল (স) ইরশাদ করেন, ‘যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ ফিরিশতাদেরকে ডেকে বলেন যে তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তায়ালা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা কী বলছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন পড়েছে। আল্লাহ তায়ালা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নামকরণ কর বাইতুল হামদ বা প্রশংসার গৃহ।’ (মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১৭৩৬, তিরমিযী ৩য় খণ্ড, পৃষ্ঠা- ২১) জান্নাতে ঘর তৈরি করতে হলে দুনিয়ার জমিনে কখনো মিথ্যা কথা বলা এবং ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। হজরত আবু উমামা (রা) থেকে বর্ণিত, রাসুল (স) ইরশাদ করেন, যে ব্যক্তি ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকবে যদিও সে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয়, আমি তার জন্য জান্নাতের নিম্নাংশে একটি ঘরের জামিন হলাম। যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকবে যদিও তা ঠাট্টার ছলে হোক আমি তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি গৃহের জামিন হলাম আর যে ব্যক্তির চরিত্র সুন্দর হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি গৃহের জামিন হলাম।’(আবু দাউদ-৪৮০০, বাইহাকী-২১৭৮০)  

আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদেরকে এইসমস্ত আমলগুলো পরিপূর্ণভাবে করার তৌফিক দাণ করুক। আমিন। 

*****************************************************************

সূরা ৮৭. আল-আ'লা

আয়াত নং ১৬ কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও সুরা ৮৭.আল-আ'লা আয়াত নং ১৭ অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। সূরা ২. আল-বাকারা আয়াত নং ৮ অনুবাদঃ আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়। সূরা ২. আল-বাকারা আয়াত নং ৯ অনুবাদঃ তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। সূরা ২. আল-বাকারা আয়াত নং ১০ অনুবাদঃ তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা মিথ্যা বলত।৷৷ (........)Allah Subhanahu Wa Ta'ala said: "যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আর তার কাছে সত্য আসার পর অস্বীকার করে তার চেয়ে বড় যালিম আর কে আছে? (এমন) কাফিরদের আবাসস্থল কি জাহান্নামে নয়?" (QS. Az-Zumar 39: Verses 32)............. SURAH Ali 'Imran(Verses 5) অনুবাদঃ নিশ্চয় আল্লাহ, তাঁর নিকট গোপন থাকে না কোন কিছু যমীনে এবং না আসমানে ।............ SURAH-Ikhlas(Verses 3) অনুবাদঃ (আল্লাহ)তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।৷

Comments

Popular posts from this blog

মুমিনের জন্য মৃত্যু হলো উপহার

  প্রায়ই সকালে খবরে দেখি, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়েছে। কখনো মধ্যবয়স্ক কেউ, কখনো আবার শিশু। প্রত্যেকটি মৃত্যু সংবাদই আমাকে মনে করিয়ে দেয়, কার মৃত্যু কখন হবে সে সম্পর্কে আমরা কেউই জানি না, কিন্তু এটা আমাদের সাথেই থাকে সব সময়। আমার প্রিয় মানুষগুলোর সাথে একদিন আর দেখা হবেনা, এটাই সত্য আল্লাহ বলেন: “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে” (সূরা আল-ইমরান: ১৮৫) এই কঠিন সত্য আমরা জানি ঠিকই। কিন্তু দুনিয়ার সুখ-দুঃখের ভেতরে আমরা এতটাই বিভোর হয়ে থাকি যে মৃত্যু নিয়ে খুব কমই ভাবি। আমরা প্রায়ই মানুষের মৃত্যুকে দুর্ঘটনা বলে মনে করি। কিন্তু আদৌ কি তা সত্য? মৃত্যু কি সত্যিই কোনো দুর্ঘটনা? রাসুল (ﷺ) বলেছেন: “মুমিনের জন্য মৃত্যু হলো উপহার” (ইবনে মাজাহ, হাদিস ৪২৬১) রাসুল (ﷺ) কেন মৃত্যুকে উপহার বললেন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি বিশেষভাবে মুমিনদের কথা বলেছেন। সেই সব মানুষদের, যারা দুনিয়ার চেয়ে আল্লাহ তায়ালাকে বহু গুণ বেশি ভালোবাসে। মৃত্যুর মাধ্যমেই আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে প্রবেশ করি আরেক জীবনে। সেই জীবনের শুরু আছে, কিন্তু শেষ নেই। আর যদি আমরা মুমিন হই, ...

Narcissist স্বামী স্ত্রী

  Narcissist স্বামী স্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত থাকেন : Narcissist স্বামী প্রায়ই স্ত্রীর সাফল্যে প্রচণ্ড ঈর্ষান্বিত থাকেন। ধরুন, স্ত্রী আর্থিকভাবে বা সামাজিকভাবে স্বামীর চেয়ে বেশি capable, কিংবা তার চেয়ে উচ্চপদে কাজ করছেন। এমন ক্ষেত্রে, যদিও তিনি স্ত্রীর আয় ভোগ করেন, তবুও এ বিষয়ে তিনি খুশি নন; বরং এটি তাকে ইনসিকিওর ফিল করায়। স্ত্রীর সামাজিক পরিসর (social circle) যদি বড় হয় বা তার বেশি বন্ধু-বান্ধব থাকে, সেখানেও তিনি নিজেকে ইনসিকিওর মনে করেন। সবচেয়ে বেশি ইনসিকিওর অনুভব করেন যখন স্ত্রীর rank বা পদমর্যাদা তার চেয়ে উচ্চ হয়। ধরুন, স্বামী একটি প্রতিষ্ঠানে একটি পদে কাজ করছেন, কিন্তু স্ত্রী হয়তো আরও উচ্চ পদে রয়েছেন। তখন Narcissist স্বামী খুবই ইনসিকিওর ফিল করেন। ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফাইন্যান্স, সামাজিক পরিসর, এবং পদমর্যাদার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে স্ত্রীর rank স্বামীর চেয়ে উচ্চ হলে Narcissist স্বামী প্রচণ্ড ইনসিকিওর ফিল করেন। যেমন, স্ত্রী যদি কোনো প্রতিষ্ঠানে ম্যানেজার হন, তিনি বলবেন, “তুমি ম্যানেজার, কিন্তু বাসায় কিছুই ম্যানেজ করতে পারো না; তুমি মানুষকে ক...

জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি

  অনেকেই জীবনে খুব বড় হতে চান । বড় কাজ করতে চান, বড় বিজনেস করতে চান, দেশ পরিবর্তন করতে চায়। খুব ভাল এই চাওয়া গুলো। মন বড় রাখাই উচিত । কিন্তু এর পাশা পাশি আমরা যেটা ভুলে যাই যে, অনেক ছোট ছোট কাজেও কিন্তু সাফল্য এবং জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন ৫ বার । এটাও বড় সাফল্য । আপনি সত্য কথা বলার চেষ্টা করেন, এটাও সাফল্য । আপনি করো ক্ষতি করেন না। পরিবারের বিপদে আপদে পাশে থাকেন। রোজ একজন মানুষ কে খাওয়ান। আপনি ৯ টার অফিসে ৯ টায় হাজির হন, কাজে ফাঁকি দেন না। এসব কিছুই বিশাল সাফল্য । আমরা কেন জানি এসব ছোট ছোট কাজ কে সাফল্য মনে করি না। আমরা শুধু জীবনে ফাটায় ফেলতে চাই। এবং তা করতে যেয়ে জীবনকে অপ্রয়োজনে কষ্টকর করি। সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আপনি চাইলেই ইলন মাস্ক হতে পারবোনা । কিন্তু একজন ভালো মানুষ আমরা সবাই হতে পারব যাকে সমাজের কাজে লাগে। সমাজে ১০% মানুষ বড় কাজ করবে। আল্লাহ তাদের মেধা দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, সাহস দিয়েছেন - তারা জন্ম থেকেই কিছুটা আলাদা। কিন্তু বড় কাজ করতে পারছেন না মানে আপনি জীবনে সফল নয় - এটা ভাবা ঠিক নয়।...